মাধবদী হাটে অবৈধ কারেন্ট জাল উদ্ধার, আটক ৩

by Abid vs36

বশির আহম্মদ মোল্লা (নরসিংদী প্রতিনিধি): নরসিংদী সদর উপজেলার মাধবদী হাটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল ও রিং জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে হাতেনাতে তিনজনকে আটক করে অর্থদণ্ড প্রদান এবং জব্দকৃত ক্ষতিকর জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

আজ সোমবার (২৭ জুলাই ২০২৬) সকালে নরসিংদীর মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়ার নির্দেশক্রমে এবং নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা জাহান সরকারের দিকনির্দেশনায় মাধবদী হাটে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন
banner

উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকারের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে উপস্থিত ছিলেন নরসিংদীর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. খালিদ হোসেন শিমুল এবং নরসিংদী সদর উপজেলা মৎস্য অফিসার রওনক জাহান। ভ্রাম্যমাণ আদালতের নিরাপত্তা ও সার্বিক সহযোগিতায় সক্রিয় ভূমিকা রাখে নরসিংদী সদর র‍্যাব, মাধবদী থানা পুলিশ এবং ব্যাটালিয়ন আনসারের একটি যৌথ দল।

অভিযান সূত্রে জানা গেছে, সোমবার হাটের দিন হওয়ায় খোলা মাঠে প্রকাশ্যে প্রায় দেড় থেকে দুই কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল ও ক্ষতিকর রিং জাল ক্রয়-বিক্রয় হচ্ছিল। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে অধিকাংশ অসাধু জাল ব্যবসায়ী বিভিন্ন গলিতে ছত্রভঙ্গ হয়ে পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে তিন জাল বিক্রেতা ও সংরক্ষণকারীকে হাতেনাতে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।

পরবর্তীতে সংশ্লিষ্ট মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী আটককৃত ৩ জনের নিকট থেকে সর্বমোট ৭১,০০০ (একাত্তর হাজার) টাকা আর্থিক জরিমানা আদায় করা হয়।

মৎস্য সম্পদ রক্ষা ও জীববৈচিত্র্য সুরক্ষার স্বার্থে পরে নরসিংদী-মদনগঞ্জ সড়কের ৫ নং রোড সংলগ্ন খোলা মাঠে উপস্থিত সর্বসাধারণের সামনে জব্দকৃত কোটি টাকা মূল্যের কারেন্ট ও রিং জালগুলো আগুনে পুড়িয়ে সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়।

প্রশাসনের কর্মকর্তারা জানান, দেশের মৎস্য সম্পদ ও জলজ পরিবেশ রক্ষায় ক্ষতিকর ও নিষিদ্ধ জালের বিরুদ্ধে জেলাজুড়ে প্রশাসনের এমন কঠোর অভিযান ও নজরদারি নিয়মিত অব্যাহত থাকবে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222