যুক্তরাষ্ট্রের ইচ্ছায় যুদ্ধ থামবে না : ইরান

by Masudul Kadir

আন্তর্জাতিক ডেস্ক :: যুক্তরাষ্ট্রের ইচ্ছামতো মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু বা শেষ করা যাবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে ইরান। তেহরানের দাবি, ওয়াশিংটন একক সিদ্ধান্তে কোনো যুদ্ধ চাপিয়ে দিতে বা তা থামাতে পারে না, বরং যুদ্ধের সমাপ্তি কখন হবে তা ইরানই নির্ধারণ করবে।

সোমবার নিয়মিত সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখ্যপাত্র ইসমাইল বাঘেই।

বিজ্ঞাপন
banner

তিনি বলেন, ‘যুদ্ধ বা শান্তির সময় কখন হবে সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার যুক্তরাষ্ট্রকে দেওয়া হবে না, বরং তা ইরানই নির্ধারণ করবে।’

বাঘেই জোর দিয়ে বলেন, ইরানের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দেশের নিরাপত্তা ও জাতীয় স্বার্থ। এ সংক্রান্ত সব সিদ্ধান্ত কোনো বিদেশি শক্তির ইচ্ছায় নয়, বরং দেশের নিজস্ব নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমেই নেওয়া হবে।’

যুক্তরাষ্ট্র নিজের ফাঁদে আটকে পড়েছে উল্লেখ্য করে তিনি আরও বলেন, ‘ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার লক্ষ্য নিয়ে যে যুদ্ধ শুরু হয়েছিল, পাঁচ মাস পরও যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা নিজেদের তৈরি সেই চোরাবালিতে থেকে বের হতে পারছে না’।

তেহরান সম্প্রতি ওয়াশিংটনের সঙ্গে আলোচনার অনুরোধ জানিয়েছে- এমন দাবি অস্বীকার করেছেন ইরানের এই মুখ্যপাত্র।

তিনি বলেন, ‘এটি আমাদের নীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। ইরান আলোচনার অনুরোধ করেছে বলে যে দাবি করা হচ্ছে, তা নিছকই একটি গুজব।’

বাঘেই আরও জানান, মধ্যস্থতাকারীদের মাধ্যমে দুই দেশের মধ্যে কূটনৈতিক বার্তা আদান-প্রদান অব্যাহত থাকলেও, এই মুহূর্তে সরাসরি আনুষ্ঠানিক আলোচনায় বসার মতো কোনো পরিবেশ তৈরি হয়নি।

আলোচনা শুরুর জন্য ইরানের শর্ত সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রকে একটি দায়িত্বশীল সরকারের মতো আচরণ করতে শিখতে হবে। যতদিন তাদের “মাফিয়াদের মতো” আচরণ অব্যাহত থাকবে, আমরা একটি অনুকূল পরিবেশ তৈরির আশা করতে পারি না।’

এরআগে গত শুক্রবার টানা ১৩ দিনের হামলার পর ইরানে নতুন করে সামরিক আক্রমণ বন্ধের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন সংবাদমাধ্যমে অ্যাক্সিওস সিদ্ধান্ত সম্পর্কে অবগত দুটি অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ট্রাম্পের এই সিদ্ধান্ত একদিকে কূটনৈতিক প্রচেষ্টার জন্য আরও সময় দেওয়ার ইঙ্গিত দেয়। তবে হামলা বন্ধের নির্দেশটি সাময়িক নাকি দীর্ঘ সময়ের জন্য কার্যকর থাকবে, তা এখনো স্পষ্ট নয়।

এদিকে সামরিক সূত্রগুলোর ভাষ্য অনুযায়ী, প্রয়োজনে আবারও বড় ধরনের সামরিক অভিযান শুরুর জন্য পরিকল্পনা প্রস্তুতি হিসেবে হামলা বন্ধ করেছে মার্কিন সেনাবাহিনী।

অন্যদিকে রোববার ইরানের সামরিক মুখপাত্র আমির মোহাম্মদ আকরামিনিয়া জানান যে যুক্তরাষ্ট্র দুই রাত ধরে হামলা স্থগিত রাখার পর ইরানের পক্ষ থেকেও পাল্টা অভিযান বন্ধ রাখা হয়েছে।

সূত্র: আনাদোলু

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222