বাংলাদেশ মাদরাসা সংরক্ষণ পরিষদ -এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

by hsnalmahmud@gmail.com

বেফাক সভাপতি প্রধান উপদেষ্টা,শায়েখ আব্দুল হক সভাপতি,নেছার আহমদ নাসিরী সিনিয়র সহ-সভাপতি ও শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী মহাসচিব

মাদরাসা কেবল একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়; বরং এটি আদর্শ, নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দ্বীনি চেতনায় আলোকিত মানুষ গড়ার অন্যতম শ্রেষ্ঠ কারখানা। যুগে যুগে এ দেশের মাদরাসাসমূহ কুরআন-সুন্নাহর শিক্ষা বিস্তার, নৈতিক সমাজ গঠন এবং দেশপ্রেমিক, সৎ ও যোগ্য নাগরিক তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে।কিন্তু গভীর উদ্বেগের বিষয়, সাম্প্রতিক সময়ে মাদরাসা শিক্ষা, কওমি মাদরাসার স্বকীয়তা এবং দ্বীনি শিক্ষাব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে দেশি-বিদেশি বিভিন্ন মহল থেকে নানামুখী ষড়যন্ত্র ও অপপ্রচার অব্যাহত রয়েছে। এ ধরনের অপতৎপরতা দেশের ধর্মীয় শিক্ষা, সামাজিক স্থিতিশীলতা এবং জাতীয় মূল্যবোধের জন্য অশনিসংকেত।এ প্রেক্ষাপটে মাদরাসা শিক্ষার মর্যাদা, স্বাধীনতা ও ঐতিহ্য রক্ষা, ষড়যন্ত্র মোকাবিলা, জনসচেতনতা সৃষ্টি এবং কুরআন-সুন্নাহভিত্তিক শিক্ষাব্যবস্থার উন্নয়নে কার্যকর ভূমিকা পালনের লক্ষ্যে ‘বাংলাদেশ মাদরাসা সংরক্ষণ পরিষদ’ নামে একটি জাতীয় সংগঠনের আত্মপ্রকাশ করা হয়েছে।
সংগঠনটি দেশের সকল স্তরের আলেম-ওলামা, মুহতামিম, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং দ্বীনপ্রেমী জনগণকে সঙ্গে নিয়ে মাদরাসা শিক্ষার বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রের যৌক্তিক, শান্তিপূর্ণভাবে প্রতিরোধ গড়ে তুলবে। একই সঙ্গে মাদরাসা শিক্ষার ইতিবাচক অবদান দেশবাসীর সামনে তুলে ধরা, শিক্ষা-সংক্রান্ত সমস্যা চিহ্নিত করে সমাধানে উদ্যোগ গ্রহণ এবং সংশ্লিষ্ট মহলের সঙ্গে সমন্বয় করে কাজ করবে।

বিজ্ঞাপন
banner

বাংলাদেশ মাদরাসা সংরক্ষণ পরিষদ-এর ২০২৬–২০২৮ মেয়াদের প্রতিষ্ঠাকালীন ৫১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) রাজধানীর লালবাগস্থ বাংলাদেশ মাদরাসা সংরক্ষণ পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে এই কমিটি ঘোষণা করেন নবনির্বাচিত সভাপতি শায়েখ আব্দুল হক।

আরো উপস্থিত ছিলেন, শায়েখ নেছার আহমদ আন নাসিরী, শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী, মাওলানা যোবায়ের আহমদ, মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা, মাওলানা সালমান রহমান, মুফতি ইমরানুল বারী সিরাজী, মাওলানা আমির আহমদ রাহমানী, মুফতি তৌহিদুল ইসলাম, মাওলানা নোমান তাফহিম প্রমুখ।

নবগঠিত কমিটির কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন শায়েখ আবদুল হক, সিনিয়র সহ-সভাপতি শায়েখ নেছার আহমদ আন-নাছেরী এবং সাধারণ সম্পাদক শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী।

এ ছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মাওলানা যোবায়ের আহমদ, সহ-সাধারণ সম্পাদক হিসেবে মাওলানা আব্দুর রহমান মৃধা ও মুফতি মাছুম বিল্লাহ মাহমুদী, সাংগঠনিক সম্পাদক হিসেবে মুফতি আবদুল কাইয়ুম মোল্লা, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা সালমান রহমান,অর্থ সম্পাদক হিসেবে মুফতি জিয়াউর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে মুফতি ইমরানুল বারী সিরাজী, দফতর সম্পাদক হিসেবে মাওলানা আমির আহমদ রহমানী, শিক্ষা বিষয়ক সম্পাদক হিসেবে মাওলানা মাকসুদুল হক মাদানী এবং আইন বিষয়ক সম্পাদক হিসেবে মুফতি তৌহিদুল ইসলাম দায়িত্বপ্রাপ্ত হয়েছেন।
এছাড়াও দেশের বিভিন্ন জেলা ও অঞ্চলের প্রতিনিধিত্ব নিশ্চিত করে সহ-সভাপতি, সহ-সম্পাদক এবং ২০ জন নির্বাহী সদস্যসহ মোট ৫১ সদস্যের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

কেন্দ্রীয় কমিটি (প্রতিষ্ঠাকালীন)
২০২৬ – ২০২৮ ঈসায়ী
উপদেষ্টা পরিষদ
১. প্রধান উপদেষ্টা মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান দা.বা.
* সভাপতি, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ
* চেয়ারম্যান, আল-হাইআতুল উলইয়া লিল-জামিআতিল
কওমিয়া বাংলাদেশ
* মুহতামিম, জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া,
যাত্রাবাড়ী (বড় মাদরাসা), ঢাকা

২. উপদেষ্টা মাওলানা মুসলেহ উদ্দিন গহরপুরী দা.বা.
* সহ-সভাপতি, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ
* মুহতামিম, জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া, গহরপুর, সিলেট
* সদস্য, স্থায়ী কমিটি, আল হাইআতুল উলিয়া লিল
জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ

৩. উপদেষ্টা মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া দা.বা.
* সহ-সভাপতি, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ
* মুহতামিম, জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া, আরজাবাদ, ঢাকা
* সদস্য, স্থায়ী কমিটি, আল হাইআতুল উলিয়া লিল
জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ

৪. উপদেষ্টা মাওলানা মাহফুজুল হক দা.বা.
* মহাসচিব, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ
* মুহতামিম, জামিয়া আজিজিয়া ও জামিয়া রহমানিয়া, ঢাকা
* সদস্য, স্থায়ী কমিটি, আল হাইআতুল উলিয়া লিল
জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ

৫. উপদেষ্টা মাওলানা উবায়দুর রহমান খান নদভী দা.বা.
* মহাপরিচালক, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ
* সদস্য, স্থায়ী কমিটি, আল হাইআতুল উলিয়া লিল
জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ
কার্যনির্বাহী কমিটি

কার্যনির্বাহী কমিটি-২০২৬ – ২০২৮ ঈসায়ী

১. সভাপতি শায়েখ আবদুল হক
প্রিন্সিপাল, মাহাদুল কুরআনিল কারিম বাংলাদেশ
সভাপতি, হুফফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ
২. সিনিয়র সহ-সভাপতি শায়েখ নেছার আহমদ আন নাছেরী
প্রিন্সিপাল, মারকাযুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসা
৩. সহ-সভাপতি মাওলানা সালাহউদ্দিন জাহাঙ্গীর
মুহতামিম, দারুল উলুম মুহিউস সুন্নাহ রঘুনাথপুর, ফেনী।
৪. সহ-সভাপতি মাওলানা সাব্বির আহমদ রশিদ
মুহতামিম, আল-জামিয়াতুল ইমদাদিয়া, কিশোরগঞ্জ।
৫. সহ-সভাপতি মাওলানা শওকত হোসাইন সরকার
মুহতামিম, দারুল উলূম দত্তপাড়া মাদরাসা, নরসিংদী।
৬. সহ-সভাপতি মাওলানা আসজাদ আহমাদ
খতীব, দরগাহে হযরত শাহজালাল রহ. মসজিদ মাদরাসা, সিলেট।
৭. সহ-সভাপতি মাওলানা বদরুল আলম হামিদী
মুহতামিম জামিয়া লুৎফিয়া আনওয়ারুল উলূম, বরুণা, মৌলভীবাজার।
৮. সহ-সভাপতি হাফেজ মাওলানা ক্বারী আনিসুর রহমান
মুহতামিম, মাদরাসাতুল ইতকান লিল উলুমিল কোরআন, যাত্রাবাড়ি, ঢাকা।
৯. সহ-সভাপতি মাওলানা ক্বারী সাইদুল ইসলাম আসাদ
সদরে মুহতামিম, মাদরাসাতুস সাত্তার দারুল উলুম, গাজীপুর।
১০. সহ-সভাপতি মাওলানা রাশেদ বিন মুহসিন
মুহতামিম, মুমিনপুর মাদরাসা, চাঁদপুর।
১১. সহ-সভাপতি মাওলানা আবু সালেহ রহমানী
প্রিন্সিপাল, মাদরাসাতুল হিকমা, উত্তরা, ঢাকা।
১২. সহ-সভাপতি হাফেজ মাওলানা এনায়েত উল্লাহ
মাদানী নগর, ঢাকা।
১৩. সহ-সভাপতি হাফেজ মাওলানা মারগুবুর রহমান
মুহতামিম, জামেয়া মাদানিয়া রওজাতুল উলম, কুমিল্লা।
১৪. সহ-সভাপতি মাওলানা মোস্তফা কামাল কাসেমী
গোপালগঞ্জ।
১৫. সাধারণ সম্পাদক শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী
মুহতামিম, মাদরাসা উম্মুল কুরা লি-উলূমিল কোরআন বাংলাদেশ।
মহাসচিব, আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ।
১৬. যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা যোবায়ের আহমদ
মুহতামিম, মাদরাসাতু আহমাদ ডেমরা ঢাকা।
১৭. সহ-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহমান মৃধা
মুহতামিম, জামিয়া আরাবিয়া কামরাঙ্গীরচর, ঢাকা।
১৮. সহ-সাধারণ সম্পাদক মুফতি মাছুম বিল্লাহ মাহমুদী
মুহতামিম, জামিয়া মুহিউস সুন্নাহ যাত্রাবাড়ী।
১৯. সাংগঠনিক সম্পাদক মুফতি আবদুল কাইয়ুম মোল্লা
প্রিন্সিপাল, আর রায়হান ইন্টারন্যাশনাল মাদরাসা, নারায়ণগঞ্জ।
২০. সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা সালমান রহমান
প্রিন্সিপাল, আশরাফুল মাদারিস উত্তরা ঢাকা।
২১. সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা জাফর আহমদ মজুমদার
প্রিন্সিপাল, জামিয়াতুল হেরা আল ইসলামিয়া, উত্তরা।
২২. সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা তাজুল ইসলাম
প্রিন্সিপাল, দারুত তাকওয়া, উত্তরখান।
২৩. অর্থ সম্পাদক মুফতি জিয়াউর রহমান
মুহতামিম, মাদরাসাতুত তাকওয়া টিকাটুলী।
২৪. সহ-অর্থ সম্পাদক মাওলানা সুলাইমান ঢাকুবী
প্রিন্সিপাল, মদীনাতুল হুফফাজ মাদরাসা, চকবাজার।
২৫. প্রচার ও প্রকাশনা সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী
মুহতামিম, মারকাজুশ শাইখ আরশাদ মাদানী, মানিকনগর, ঢাকা।
২৬. সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা মাহফুজুর রহমান
মুহতামিম, বায়তুল কোরআন রহিমিয়া মাদরাসা।
২৭. দফতর সম্পাদক মাওলানা আমির আহমদ রহমানী
প্রিন্সিপাল, বায়তুন নূর ইসলামিয়া মাদরাসা।
২৮. সহ-দফতর সম্পাদক মাওলানা সুলাইমান নোমান তাফহীম
প্রিন্সিপাল, বাইতুল কোরআন মাদরাসা শিবচর, মাদারীপুর।
২৯. শিক্ষা বিষয়ক সম্পাদক মাওলানা মাকসুদুল হক মাদানী
মুহতামিম, মারকাযুল উলূম ওয়াল মা’য়ারিফ।
৩০. সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল বাসির নোমানী
প্রিন্সিপাল, মারকাজুল হুদা ইন্টারন্যাশনাল সাভার ঢাকা।
৩১. আইন বিষয়ক সম্পাদক মুফতি তৌহিদুল ইসলাম
খতিব, থানা মসজিদ যাত্রাবাড়ী ঢাকা।
প্রিন্সিপাল, মাদরাসা আব্দুল্লাহ ইবনে মাসুদ রা.।
৩২. নির্বাহী সদস্য হাফেজ মাওলানা সালমান- নেত্রকোনা
৩৩. নির্বাহী সদস্য মাওলানা মঈন উদ্দীন লতিফী – নারায়ণগঞ্জ
৩৪. নির্বাহী সদস্য মাওলানা মোবারক হোসেন- বি বাড়িয়া
৩৫. নির্বাহী সদস্য মাওলানা শরীফুল ইসলাম- নোয়াখালী
৩৬. নির্বাহী সদস্য মাওলানা মিজানুর রহমান- বাগেরহাট
৩৭. নির্বাহী সদস্য মাওলানা মাহবুবুর রহমান- মাদারীপুর
৩৮. নির্বাহী সদস্য মাওলানা ক্বারী মুস্তাকিম বিল্লাহ- খুলনা
৩৯. নির্বাহী সদস্য মাওলানা ওয়ালী উল্লাহ সোবহানী – ময়মনসিংহ
৪০. নির্বাহী সদস্য হাফেজ মাওলানা মুসলেহ উদ্দিন- চট্টগ্রাম
৪১. নির্বাহী সদস্য মাওলানা আব্দুল হাকিম – দিনাজপুর
৪২. নির্বাহী সদস্য মাওলানা শহিদুল ইসলাম- রংপুর
৪৩. নির্বাহী সদস্য হাফেজ মাওলানা সালাহউদ্দিন- বগুড়া
৪৪. নির্বাহী সদস্য হাফেজ কামাল – ঝালকাঠি
৪৫. নির্বাহী সদস্য হাফেজ মাওলানা আব্দুল্লাহ – বরিশাল মাহমুদিয়া
৪৬. নির্বাহী সদস্য হাফেজ মাওলানা মুজ্জামেল হক – রাজশাহী
৪৭. নির্বাহী সদস্য হাফেজ মাওলানা আনাস আবদুল্লাহ – টাঙ্গাইল
৪৮. নির্বাহী সদস্য হাফেজ উবায়দুল্লাহ নাঈম – যাত্রাবাড়ী
৪৯. নির্বাহী সদস্য হাফেজ আবুল হাসানাত
মুহতামিম, দারুল ফজল মাদরাসা, চাঁদপুর।
৫০. নির্বাহী সদস্য মাওলানা আব্দুল্লাহ -ফেনী
৫১. নির্বাহী সদস্য মুফতি আবু সাঈদ
প্রিন্সিপাল, জামিরিয়া ইন্টারন্যাশনাল মাদরাসা, নারায়ণগঞ্জ।

বাংলাদেশ মাদরাসা সংরক্ষণ পরিষদ দেশের সর্বস্তরের আলেম-ওলামা, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন নাগরিকদের এই উদ্যোগকে সফল করতে দোয়া, সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়েছে।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222