কিশোরগঞ্জে আওয়ামী লীগ নেতা রাজু গ্রেফতার

by Masudul Kadir

নিজস্ব প্রতিবেদক :: কিশোরগঞ্জের কটিয়াদীতে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর খালেক সরকার রাজুকে (৫৫) গ্রেফতার করেছে কটিয়াদী মডেল থানা পুলিশ।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম।

বিজ্ঞাপন
banner

বুধবার (৮ জুলাই) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কটিয়াদী বাসস্ট্যান্ডসংলগ্ন পেট্রোল পাম্প এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আব্দুর খালেক সরকার রাজু জালালপুর ইউনিয়নের উত্তর চরপুক্ষিয়া গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।

কটিয়াদী মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) তাকে আদালতে সোপর্দ করা হবে।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222