কোনো মিডিয়া মাফিয়ার কাছে গিয়ে সেজদা দেব না: হাসনাত আবদুল্লাহ

by hsnalmahmud@gmail.com

‎জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, আমরা কোনো মিডিয়া মাফিয়াদের কাছে গিয়ে সেজদা দেব না। জনগণের স্বার্থে, সত্য ও ন্যায়ের পক্ষে আমাদের অবস্থান সর্বদা অব্যাহত থাকবে।

সোমবার (২০ জুলাই) বিকেলে পিরোজপুরে এনসিপির কেন্দ্রীয় পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে শহরের সিও অফিস মোড় থেকে একটি মিছিল শুরু হয়। পদযাত্রাটি শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় শহীদ মিনারে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, গণ-অভ্যুত্থানের সময় রাজপথে দেশের সাধারণ মানুষের কাছে বিকল্প ও বৈষম্যহীন রাজনীতির যে অঙ্গীকার করা হয়েছিল, সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে এনসিপি কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, দেশের স্বার্থে প্রয়োজনীয় সংস্কারের দায়িত্ব আমাদেরই নিতে হবে। আমরা সব সময় জনগণের পক্ষে কথা বলে যাব।

বিজ্ঞাপন
banner

তিনি আরও বলেন, কোনো ধরনের রক্তচক্ষুকে ভয় না পেয়ে মিডিয়া মাফিয়া, ভূমিখেকো, ব্যাংক লুটেরা ও ভোটচোরদের বিরুদ্ধে এনসিপি রাজপথে সোচ্চার থাকবে। দেশের সম্পদ লুটের সংস্কৃতি চিরতরে বন্ধ করতে হবে এবং দুর্নীতি, দখলদারি ও লুটপাটের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় নেতা আলী আহসান জুনায়েদ, সরোয়ার তুষার, আরিফুর রহমান এবং পিরোজপুর জেলা এনসিপির আহ্বায়ক হুমায়ুন কবিরসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সভায় পিরোজপুরের স্থানীয় সাংগঠনিক কার্যক্রম জোরদার করার লক্ষ্যে মাইনুল হাসান মুন্নাসহ স্থানীয় তরুণ নেতৃত্বকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

উক্ত পথসভায় জেলা ও উপজেলার বিভিন্ন স্থান থেকে আসা বিপুল সংখ্যক সাধারণ মানুষ, ছাত্র-জনতা ও সমর্থক অংশ নেন। বক্তারা গণতন্ত্র, জবাবদিহিতা এবং জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় এনসিপির সব রাজনৈতিক ও সামাজিক কর্মসূচি সফল করার তাগিদ দেন।এ

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222