খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হতে পারে আগামী রোববার

by Fatih Work

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শুক্রবার (০৫ ডিসেম্বর ২০২৫) লন্ডনে নেওয়া হয়নি। শারীরিক অবস্থা ঠিক থাকলে এবং মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিলে খালেদা জিয়া আগামী রোববার লন্ডনের উদ্দেশে রওনা দেবেন।

কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর কথা থাকলেও, কারিগরি ত্রুটির কারণে এটি বাংলাদেশে আসতে না পারায় খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রক্রিয়াটি কিছুটা পিছিয়ে গেছে।

বিজ্ঞাপন
banner

শুক্রবার সকাল ১০টায় বিএনপির মিডিয়া সেল এর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এ কথা জানানো হয়।

বিএনপি তাদের ফেসবুক পেজে জানায়, কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স এখনো ঢাকায় না পৌঁছানোয় বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রক্রিয়াটি কিছুটা পিছিয়েছে।

পেজে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্স আজ শুক্রবার আসছে না। সবকিছু স্বাভাবিক থাকলে এটি শনিবার ঢাকায় পৌঁছাতে পারে।
তিনি আরও বলেন, ‘ম্যাডামের শারীরিক অবস্থা যদি যাত্রার জন্য উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলে ইনশা আল্লাহ ৭ তারিখ (রোববার) তিনি লন্ডনের উদ্দেশে রওনা দেবেন।’

এসএন/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222