খুলনায় ‘আদর্শ সমাজ গঠনে ইমামদের ভূমিকা’ শীর্ষক একটি আলোচনা সভা আজ শনিবার অনুষ্ঠিত হবে।
জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশ, খুলনা মহানগর শাখার উদ্যোগে দুপুর আড়াইটায় খুলনা প্রেসক্লাবে এ সভার আয়োজন করা হয়েছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের সভাপতি মুফতী আবদুল্লাহ ইয়াহইয়া। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেবেন সংগঠনটির মহাসচিব মুফতী আ.ফ.ম. আকরাম হুসাইন।
খুলনা মহানগর শাখার সভাপতি মুফতী জাকির হুসাইনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুফতী রকিবুদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে খুলনা বিভাগের বিশিষ্ট উলামায়ে কেরাম, মসজিদের ইমাম ও খতিবরা বক্তব্য দেবেন।
আয়োজকেরা খুলনা মহানগরের ইমাম, খতিব, মাদ্রাসার শিক্ষক ও ধর্মপ্রাণ মুসল্লিদের অনুষ্ঠানে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
তাঁদের ভাষ্য, সমাজ থেকে অন্যায়, অবিচার ও নৈতিক অবক্ষয় দূর করে ইসলামের আদর্শে একটি সুন্দর সমাজ গঠনে ইমামদের ভূমিকা নিয়ে সভায় গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা তুলে ধরা হবে।
