গোপালগঞ্জ জেলা ছাত্রলীগ নেতা জামির গ্রেপ্তার

by Fatih Work

গোপালগঞ্জের কোটালীপাড়া পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সরকারি কোটালীপাড়া কলেজ সংসদের সাবেক জিএস আলিউজ্জামান জামির (৩০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২২ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সদর (পশ্চিমপাড়) থেকে কোটালীপাড়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। তিনি উপজেলার ডহরপাড়া গ্রামের মোকসেদ আলীর ছেলে।

বিজ্ঞাপন
banner

শনিবার (২৩ আগস্ট) আলিউজ্জামান জামিরকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করেছে কোটালীপাড়া পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৬ জুলাই কোটালীপাড়া উপজেলার ওয়াবদার হাট নামক স্থানে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতারা জড়ো হয়ে মহাসড়কে গাছ ফেলে বিক্ষোভ করে। এতে জনমনে আতঙ্ক ও জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। এ ঘটনায় পুলিশ ১৫৫ জনকে জ্ঞাত ও এক হাজার পাঁচশ জনকে অজ্ঞাত দেখিয়ে কোটালীপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে।

এই মামলায় কোটালীপাড়া পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সরকারি কোটালীপাড়া কলেজ সংসদের সাবেক জিএস জামিরকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান বলেন, জামির ১৬ জুলাই মহাসড়কে গাছ ফেলে বিক্ষোভের ঘটনায় সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন। আমরা ভিডিও ফুটেজ দেখে মামলার অজ্ঞাত আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করেছি। এ পর্যন্ত এই মামলায় আমরা ৫১ জন আসামিকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222