জমিয়তের ত্রাণ ফান্ডে সহযোগিতার আহ্বান

by Abid vs36

চট্টগ্রাম, কক্সবাজারসহ দেশের পূর্বাঞ্চলের বিভিন্ন জেলায় সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের পাশে দাঁড়াতে দেশবাসীর প্রতি বিশেষ আহ্বান জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। দুর্যোগকবলিত এলাকার মানুষের জন্য দলের পক্ষ থেকে ঘোষিত ত্রাণ ফান্ডে দলীয় নেতাকর্মী ও সমাজের বিত্তবানদের উদার হস্তে আর্থিক ও মানবিক সহযোগিতা প্রদানের অনুরোধ করা হয়েছে। আজ শনিবার (১৮ জুলাই) বাদ আসর অনুষ্ঠিত জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের খাস কমিটির এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত ও আহ্বান জানানো হয়।

দলের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে দেশের বন্যা পরিস্থিতির ওপর গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী, সহ-সভাপতি মাওলানা শেখ মুজিবুর রহমান, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহা উদদীন যাকারিয়া, যুগ্ম মহাসচিব মাওলানা তাফাজ্জল হক আজিজ এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাযহারীসহ খাস কমিটির শীর্ষ নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন
banner

বৈঠকে নেতৃবৃন্দ বলেন, চট্টগ্রাম ও কক্সবাজারসহ পূর্বাঞ্চলের জেলাগুলোতে সাম্প্রতিক বন্যায় হাজার হাজার মানুষ চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন। ঘরবাড়ি, ফসল, গবাদিপশু ও নিত্যপ্রয়োজনীয় সম্পদ হারিয়ে অসংখ্য পরিবার সম্পূর্ণ নিঃস্ব হয়ে মানবেতর জীবনযাপন করছে। এই কঠিন দুর্যোগে দুর্গত মানুষের পাশে দাঁড়ানো আমাদের ঈমানি, মানবিক ও সামাজিক বড় দায়িত্ব। নেতৃবৃন্দ আরও বলেন, অসহায় মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে যার যার সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা এবং প্রত্যেকের নৈতিক দায়িত্ব।

বৈঠক শেষে জানানো হয়, জমিয়তের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বন্যাকবলিত এলাকায় ইতিমধ্যেই বিশেষ ত্রাণ কার্যক্রম পরিচালনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দলীয় ব্যবস্থাপনায় পর্যায়ক্রমে পর্যাপ্ত খাদ্যসামগ্রী, বিশুদ্ধ পানি, জরুরি ওষুধ, পোশাক এবং অন্যান্য প্রয়োজনীয় নিত্যপণ্য দুর্গত মানুষের কাছে দ্রুত পৌঁছে দেওয়া হবে। এই মানবিক কার্যক্রমকে আরও বেগবান ও বিস্তৃত করতে দেশবাসী, দলীয় নেতাকর্মী, শুভানুধ্যায়ী, প্রবাসী

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222