জামালপুরে বিশেষ অভিযানে ৫০ বস্তা বিদেশি মদসহ ৩ মাদকব্যবসায়ী গ্রেপ্তার

by Fatih Work

এমরান হোসেন, জামালপুর জেলা প্রতিনিধি:

জামালপুর র‌্যাব- ১৪ এর বিশেষ অভিযানে ৫০টি বস্তায় ১৩০১ বোতল বিদেশি মদ, একটি ট্রাক ও নগদ অর্থসহ মাদকচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দকৃত বিদেশি মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭০ লাক্ষ টাকা। গ্রেপ্তারকৃতরা হলেন- শেরপুর জেলার ঝিনাইগাতী থানার বাসিন্দা মো. মিনাল মিয়া, রিয়াদ হোসেন ও নুরুল আমিন।

বিজ্ঞাপন
banner

শনিবার (২৪ জানুয়ারি) সকালে জামালপুরে র‌্যাব-১৪ এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কোম্পানি কমান্ডার মেজর আসিফ আল রাজেক এ তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে নন্দী বাজার থেকে বকশিগঞ্জগামী সড়কে শেরপুর সদর থানাধীন মোকছেদপুর নয়াপাড়া এলাকায় একটি চেকপোস্ট বসানো হয়। রাত ৮টা ৩০ মিনিটের দিকে একটি ট্রাককে থামার সংকেত দিলে ট্রাকে থাকা মাদক কারবারিরা র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টা করে। তবে তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পরবর্তীতে ট্রাকে তল্লাশি করে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৫০ বস্তায় ১৩০১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এছাড়া মাদক বহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়। এসময় আটককৃতদের কাছ থেকে নগদ ৯৬ হাজার ৮০৫ টাকা এবং ৪টি মোবাইল সেট উদ্ধার করা হয়।

আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে শেরপুর সদর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান র‌্যাব।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222