জুলাই গণ অভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে সকল মজলুমের সংগ্রাম’: সমাজকল্যাণ মন্ত্রী

by Abid vs36

জুলাই গণ অভ্যুত্থানকে জালেমের বিরুদ্ধে সকল মজলুমের ন্যায়সংগত সংগ্রাম হিসেবে আখ্যায়িত করেছেন সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. জাহিদ হোসেন এমপি। তিনি বলেছেন, এই আন্দোলনের মূল চেতনা ছিল ন্যায়বিচার, গণমানুষের মৌলিক অধিকার ও বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়। সেই চেতনাকে ধারণ করে দেশের সকল নাগরিককে সংঘাত-বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে দেশ পুনর্গঠনে এগিয়ে আসতে হবে।

সোমবার (৩ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের উদ্যোগে আয়োজিত “রক্তাক্ত জুলাই: জাতির প্রত্যাশা” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
banner

দলের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবদুর রব ইউসুফীর সভাপতিত্বে এবং প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী। অনুষ্ঠানে প্রধান আলোচনা উপস্থাপন করেন বিশিষ্ট লেখক ও গবেষক মাওলানা মুসা আল হাফিজ।

আলোচনা সভায় জ্যেষ্ঠ আলেম ও দলীয় নেতারা বক্তব্য রাখেন। সভায় বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি মাওলানা নাজমুল হাসান কাসেমী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদদীন যাকারিয়া, যুগ্ম মহাসচিব মাওলানা তাফাজ্জুল হক আজিজ, মাওলানা মতিউর রহমান গাজীপুরী, মাওলানা আব্দুল হক কাওসারী, সহকারী মহাসচিব মুফতি মকবুল হোসাইন কাসেমী ও মাওলানা জয়নুল আবেদীন।

এছাড়া সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাযহারী, মাওলানা গাজী ইয়াকুব উসমানী, মুফতি জাকির হোসাইন কাসেমী, মাওলানা ফেরদাউর রহমান, মাওলানা নুর মোহাম্মদ কাসেমী, মুফতি মাহবুবুল আলম, মুফতি জাবের কাসেমী, মাওলানা ইসহাক কামাল ও রিদ‌ওয়ান মাযহারীসহ বিভিন্ন পর্যায়ের শীর্ষনেতারা সভায় বক্তব্য উপস্থাপন করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় লেখক পরিষদের সভাপতি মাওলানা সৈয়দ শামসুল হুদা, মাওলানা আব্দুল জলিল ইউসুফী, মাওলানা হেদায়েতুল ইসলাম, মুফতি বশীরুল হাসান খাদিমানী, মুফতি রেদ‌ওয়ানুল বারী সিরাজী, মাওলানা কামাল উদ্দিন দায়েমী, হাফেজ মাওলানা মাসরুর আহমদ, মাওলানা রুহুল আমিন নগরী, মাওলানা মামুন আব্দুল্লাহ কাসেমী, মুফতি নাজমুল হাসান বিন নুরী, মাওলানা বিন ইয়ামিন, মাওলানা চৌধুরী নাসির আহমদ, মাওলানা কাউসার আহমদ, মাওলানা নুর হোসেন সবুজ, মাওলানা রেজাউল করিম দরবস্তী ও মাওলানা গাজী আহমদ আব্দুল্লাহ মুসা।

সভায় বক্তারা সতর্ক করে বলেন, বর্তমান সময়ে পারস্পরিক রাজনীতিতে বিরোধ, প্রতিহিংসা ও সংঘাত অব্যাহত থাকলে হারিয়ে যাওয়া ফ্যাসিবাদী প্রবণতা আবারও মাথাচাড়া দিয়ে উঠতে পারে। এতে দেশের সার্বভৌমত্ব ও উন্নয়ন বাধাগ্রস্ত হওয়ার ঝুঁকি থেকে যায়। তাই দেশ ও জাতির স্বার্থে সকল রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় শক্তিকে সংলাপে বসে সহমত ও জাতীয় ঐক্যের পরিবেশ তৈরি করার আহ্বান জানানো হয়।

একই সঙ্গে বক্তারা জুলাই আন্দোলনের শহীদদের রাষ্ট্রীয় মর্যাদায় সমাসীন করা এবং আহতদের পূর্ণাঙ্গ চিকিৎসা, পুনর্বাসন ও পরিবারকে সব ধরনের আর্থিক-সামাজিক সুবিধা প্রদানকে রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব বলে উল্লেখ করেন। পাশাপাশি সকল রাজনৈতিক দল ও অংশীজনের মতামতের ভিত্তিতে ‘জুলাই সনদ’ দ্রুত বাস্তবায়নের তাগিদ দেন তাঁরা।

সভাপতির বক্তব্যে মাওলানা আব্দুর রউফ ইউসুফী এক কঠোর রাজনৈতিক অবস্থান ব্যক্ত করে বলেন, “আমরা ড. মুহাম্মদ ইউনূসকে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দেখতে চাই না। আমরা যেমন ভারতীয় আধিপত্যবাদের তীব্র বিরোধী, তেমনি মার্কিন বা ওয়াশিংটনকেন্দ্রিক আধিপত্যবাদেরও বিরোধী। আমাদের আশঙ্কা, ড. ইউনূসকে কেন্দ্র করে ওয়াশিংটন এ দেশে প্রভাব বিস্তারের চেষ্টা করতে পারে। আমরা বিশ্বের প্রভাবশালী কোনো দেশকে প্রভু হিসেবে নয়, বরং সমমর্যাদার বন্ধু হিসেবে দেখতে চাই।”

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222