যুগপৎ আন্দোলনের অন্যতম শরিক জোট ১২ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আগামী শুক্রবার বিকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। তারেক রহমান লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হবেন।
১২ দলীয় জোটের প্রধান ও জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বুধবার (৬ আগস্ট) দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে এ তথ্য জানান।
তিনি বলেন, মঙ্গলবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনের সময়সীমা ঘোষণার পর ১২ দলীয় জোটের সঙ্গে প্রথম বৈঠক করবেন তারেক রহমান।
মোস্তফা জামাল হায়দার বলেন, শুক্রবার ভার্চ্যুয়ালি তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় এই বৈঠক হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এ তথ্য আমাদের জানিয়েছেন।
এআইএল/
