ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত থামানোর জন্য দ্বি-রাষ্ট্র প্রস্তাবের ওপর জোর দিয়েছেন পোপ লিও চতুর্দশ। দ্বি-রাষ্ট্রীয় কাঠামোই উভয়পক্ষের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে পারে জানিয়েছেন তিনি।
গতকাল রোববার (৩০ নভেম্বর) তুরস্ক থেকে লেবাননে যাওয়ার পথে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
পোপ বলেন, ‘আমরা জানি এই মুহূর্তে ইসরায়েল এই সমাধান গ্রহণ করবে না। কিন্তু আমরা এটিকে একমাত্র সমাধান হিসেবে দেখি যা সংঘাতের সমাধান দিতে পারে। আমরা উভয়পক্ষের মধ্যে মধ্যস্থতার চেষ্টা করি। যা তাদের সবার জন্য ন্যায়বিচারের সমাধানের কাছাকাছি আনতে সাহায্য করতে পারে।’
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের সাথে ব্যক্তিগত বৈঠকে গাজা ও ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার বিষয়টি তিনি নিশ্চিত করে বলেন, আঞ্চলিক দুই বড় সংকট সমাধানে তুরস্কের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
এআইএল/
