দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি পেল ৩৭ প্রতিষ্ঠান

by hsnalmahmud@gmail.com

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এবার মোট ৩৭টি প্রতিষ্ঠান এই অনুমোদন পেয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়। প্রতিটি প্রতিষ্ঠান ২০ থেকে ৫০ টন পর্যন্ত ইলিশ রপ্তানি করতে পারবে।

বিজ্ঞাপন
banner

চলতি বছর ভারতে মোট ১ হাজার ২০০ টন ইলিশ রপ্তানির নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। গত ৮ সেপ্টেম্বর এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এর তুলনায় গত বছর প্রথমে ৩ হাজার টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হলেও পরে তা কমিয়ে ২ হাজার ৪২০ টনে নামানো হয়েছিল। অর্থাৎ এবার আগের বছরের অর্ধেক পরিমাণ ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হলো।

মন্ত্রণালয় জানিয়েছে, অনুমতি পাওয়া প্রতিষ্ঠানগুলোকে আগামী ৫ অক্টোবরের মধ্যে ইলিশ রপ্তানি সম্পন্ন করতে হবে। শুল্ক কর্তৃপক্ষ রপ্তানি পণ্যের যথাযথ পরীক্ষা-নিরীক্ষা করবে। অনুমোদিত পরিমাণের বাইরে রপ্তানি করা যাবে না, অনুমতিপত্র হস্তান্তরযোগ্য নয়। প্রয়োজনে সরকার যেকোনো সময় অনুমতি বাতিল করতে পারবে।

অনুমতি পাওয়া কিছু প্রতিষ্ঠান হলো:

  • খুলনার আরিফ সি ফুডস, বিশ্বাস এন্টারপ্রাইজ, লোকজ ফ্যাশান ও মাশফি অ্যান্ড ব্রাদার্স
  • চট্টগ্রামের জেএস এন্টারপ্রাইস, আনরাজ ফিশ প্রোডাক্টস
  • যশোরের লাকী এন্টারপ্রাইজ, এমইউ সি ফুডস, লাকী ট্রেডিং, রহমান ইমপেক্স ফিস এক্সপোর্ট, মোহাতাব অ্যান্ড সন্স, জনতা ফিস, বিশ্বাস ট্রেডার্স, কেবি এন্টারপ্রাইজ
  • ঢাকার ভিজিল্যান্ড এক্সপ্রেস, স্বর্ণালী এন্টারপ্রাইজ, মাজেস্টিক এন্টারপ্রাইজ, বিডিএস করপোরেশন
  • বরিশালের মাহিমা এন্টারপ্রাইজ, নাহিয়ান এন্টারপ্রাইজ, এ আর এন্টারপ্রাইজ, তানিসা এন্টারপ্রাইজ
  • পাবনার নোমান এন্টারপ্রাইজ, রুপালী ট্রেডিং করপোরেশন, সেভেন স্টার ফিস প্রসেসিং কোং, ন্যাশনাল অ্যাগ্রো ফিশারিজ
  • ভোলার রাফিদ এন্টারপ্রাইজ
  • সাতক্ষীরার মা এন্টারপ্রাইজ ও সুমন ট্রেডার্স

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222