পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেলেন আরো ৬৩৮ আফগান অভিবাসী

by Abid vs36

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের বিভিন্ন কারাগার থেকে চলতি সপ্তাহে মুক্তি পেয়ে নিজ দেশে ফিরেছেন মোট ৬৩৮ জন আফগান অভিবাসী। প্রয়োজনীয় এবং বৈধ কাগজপত্র না থাকার কারণে বিভিন্ন মেয়াদে আটক থাকার পর পাকিস্তান কর্তৃপক্ষ তাদের মুক্তি দিয়ে আফগানিস্তানে ফেরত পাঠায়।

আফগানিস্তানের শরণার্থী ও পুনর্বাসন মন্ত্রণালয় এক বিবৃতিতে নিশ্চিত করেছে, ফেরত আসা অভিবাসীদের মধ্যে বেশ কয়েকটি পরিবার, একক ব্যক্তি এবং উল্লেখযোগ্য সংখ্যক চিকিৎসা বিজ্ঞানের শিক্ষার্থী রয়েছেন। পাকিস্তান ভূখণ্ডে বৈধ বসবাসের নথি না থাকায় স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন সময়ে তাদের আটক করে বিচারিক প্রক্রিয়া ও বন্দিশালায় পাঠায়।

বিজ্ঞাপন
banner

প্রাদেশিক সীমান্ত হস্তান্তর কার্যালয়ের সূত্র থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, মুক্তিপ্রাপ্ত আফগান নাগরিকদের মধ্যে ৫১৮ জন তোর্খাম সীমান্ত অতিক্রম করে এবং বাকি ১২০ জন স্পিন বোলদাক সীমান্ত ক্রসিং দিয়ে আফগানিস্তানে প্রবেশ করেছেন। নিজ দেশে ফিরে আসাদের পুনর্বাসন ও প্রাথমিক জরুরি সহায়তার জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া পরিচালনা করছে দেশটির সংশ্লিষ্ট দপ্তর।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222