পুশইন বন্ধে বাংলাদেশ–ভারতকে আলোচনায় বসতে হবে :  জাতিসংঘ

by Fatih Work

নিজস্ব প্রতিবেদক :: জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানিয়েছেন, পুশইনের ফলে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করা মানুষদের মানবাধিকার ও মর্যাদা সুরক্ষায় বাংলাদেশ ও ভারতের মধ্যে আলোচনা অপরিহার্য বলে মনে করেন জাতিসংঘ মহাসচিব।

বৃহস্পতিবার (১৮ জুন) জাতিসংঘ সদর দপ্তরে নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এ কথা জানান মুখপাত্র স্টিফেন ডুজারিক।

বিজ্ঞাপন
banner

এদিন সংবাদ সম্মেলনে একাত্তর টেলিভিশনের পক্ষ থেকে জানতে চাওয়া হয়, সীমান্তের শূন্যরেখায় অবস্থানরত নারী ও শিশুরা মানবেতর জীবনযাপন করছেন। এ বিষয়ে জাতিসংঘ মহাসচিবের অবস্থান কী?

জবাবে মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানান, সীমান্তে অবস্থানরত মানুষের মানবাধিকার ও মর্যাদা রক্ষায় ভারত ও বাংলাদেশের মধ্যে আলোচনা প্রয়োজন।

এ বিষয়ে উভয় পক্ষকে সংলাপের মাধ্যমে সমাধানের পথ খুঁজে নেওয়ার পরামর্শ দেন তিনি।

মানবিক সহায়তা ও শান্তি প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান বাংলাদেশেরমানবিক সহায়তা ও শান্তি প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান বাংলাদেশের শিশুদের অংশগ্রহন দ্বিগুণের বেশি করার পরিকল্পনাশিশুদের অংশগ্রহন দ্বিগুণের বেশি করার পরিকল্পনা
বাংলাদেশ–ভারত সীমান্তে সাম্প্রতিক সময়ে “পুশইন” ইস্যু নতুন করে আলোচনায় এসেছে। বিভিন্ন সময় অভিযোগ উঠেছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পরিচয় যাচাই ছাড়াই কিছু মানুষকে বাংলাদেশে ঠেলে দিচ্ছে, যাদের অনেকেই সীমান্ত এলাকায় খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222