আফগানিস্তানের ইমারাতে ইসলামিয়া সরকারের শিল্প ও বাণিজ্য বাংলাদেশ সফরে আফগানিস্তানের ইমারাতে ইসলামিয়ার শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিদল
আফগানিস্তানের ইমারাতে ইসলামিয়া সরকারের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপমন্ত্রী আহমদুল্লাহ জাহেদ–এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফর করেছেন। আজ রবিবার সকাল ঢাকা আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে তারা অবতরণ করেন।
ইমারাতে ইসলামিয়ার শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, এ সফরের মূল উদ্দেশ্য বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক নিয়ে আলোচনা, বাণিজ্যের পরিমাণ বৃদ্ধি এবং রপ্তানি ও আমদানি কার্যক্রম সম্প্রসারণ।
বিবৃতিতে আরও বলা হয়, জাতীয় ব্যবসায়ীদের জন্য নতুন বাজার অনুসন্ধান, দেশীয় পণ্যের রপ্তানি সুযোগ বৃদ্ধি এবং আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা জোরদার করাও এই সফরের অন্যতম লক্ষ্য।
প্রতিনিধিদলটি সফরকালে সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি খাতের সঙ্গে বৈঠকের মাধ্যমে পারস্পরিক বাণিজ্যিক সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত করার চেষ্টা করবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। উপমন্ত্রী আহমদুল্লাহ জাহেদ–এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফর করেছে।
ইমারাতে ইসলামিয়ার শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, এ সফরের মূল উদ্দেশ্য বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক নিয়ে আলোচনা, বাণিজ্যের পরিমাণ বৃদ্ধি এবং রপ্তানি ও আমদানি কার্যক্রম সম্প্রসারণ।
বিবৃতিতে আরও বলা হয়, জাতীয় ব্যবসায়ীদের জন্য নতুন বাজার অনুসন্ধান, দেশীয় পণ্যের রপ্তানি সুযোগ বৃদ্ধি এবং আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা জোরদার করাও এই সফরের অন্যতম লক্ষ্য।
প্রতিনিধিদলটি সফরকালে সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি খাতের সঙ্গে বৈঠকের মাধ্যমে পারস্পরিক বাণিজ্যিক সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত করার চেষ্টা করবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
হাআমা/
