বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ককে দেখতে গেলেন প্রধানমন্ত্রী

by Abid vs36

৩৬নিউজ ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলকে হাসপাতালে দেখতে গেছেন প্রধানমন্ত্রী ও দলটির চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (১১ জুলাই) বিকেল ৪টার দিকে রাজধানীর গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে  চিকিৎসাধীন ডা. পাভেলকে দেখতে যান তিনি।

বিজ্ঞাপন
banner

বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়, হৃদযন্ত্রে আকস্মিক জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া অধ্যাপক ডা. পাভেলের শয্যাপাশে কিছু সময় অতিবাহিত করেন প্রধানমন্ত্রী। তিনি চিকিৎসাধীন নেতার শারীরিক অবস্থার সার্বিক খোঁজখবর নেন এবং তার সঙ্গে কথা বলেন।

এ সময় প্রধানমন্ত্রী দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন এবং চিকিৎসার সার্বিক অগ্রগতি সম্পর্কে অবহিত হন। তিনি ডা. পাভেলের সর্বোচ্চ যত্ন ও প্রয়োজনীয় আধুনিক চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে তার দ্রুত ও পূর্ণাঙ্গ আরোগ্য এবং দীর্ঘায়ু কামনা করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকালে বিএনপির অন্যান্য জ্যেষ্ঠ নেতৃবৃন্দ, জ্যেষ্ঠ চিকিৎসক এবং মিডিয়া সেলের দায়িত্বশীল কর্মকর্তারা হাসপাতালে উপস্থিত ছিলেন।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222