বিজয়নগরে গণ অধিকার পরিষদ ও জাপার সংঘর্ষে আহত রাশেদ খান

by hsnalmahmud@gmail.com

রাজধানীর বিজয়নগরে গণ অধিকার পরিষদ ও জাতীয় পার্টির (জাপা) নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় এ সংঘর্ষে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানসহ কয়েকজন আহত হন। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চিকিৎসাধীন অবস্থায় রাশেদ খান সাংবাদিকদের বলেন, ‘জাতীয় পার্টি ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমাদের মিছিলে অতর্কিত হামলা চালিয়েছে।’

বিজ্ঞাপন
banner

এ বিষয়ে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর অভিযোগ করেন, ‘আমাদের শান্তিপূর্ণ মিছিলে পেছন থেকে জাপা ও লীগের সন্ত্রাসীরা হামলা করেছে।’

তবে হামলার বিষয়ে জাতীয় পার্টির পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। ঘটনার পর বিজয়নগর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222