আন্তর্জাতিক ডেস্ক: স্বাধীনতা দিবসকে (১৫ আগস্ট) সামনে রেখে ভারতের ঐতিহাসিক ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের শিক্ষার্থীরা দেশপ্রেম, জাতীয় ঐক্য ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে বর্ণাঢ্য তেরঙ্গা (পতাকা) র্যালি করেছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) আয়োজিত এ র্যালিতে শত শত শিক্ষার্থী অংশ নেন।
র্যালিতে অংশ নেওয়া শিক্ষার্থীদের প্রত্যেকের হাতে ছিল ভারতের জাতীয় পতাকা। এ সময় তারা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে ‘হিন্দুস্তান জিন্দাবাদ’ ও ‘তেরঙ্গা জিন্দাবাদ’ স্লোগান দেন।
র্যালিটি দারুল উলুম দেওবন্দের ২ নম্বর গেট থেকে শুরু হয়ে জি.টি. রোড, তহবিদী চুনগি, বড়িয়া হক ও দারুল উলুম চৌক হয়ে প্রতিষ্ঠানের সদর গেটে গিয়ে শেষ হয়।
সদর গেটে র্যালি পৌঁছালে দারুল উলুম দেওবন্দের দায়িত্বশীল ও শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম শিক্ষার্থীদের উষ্ণ অভ্য…
ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে দেওবন্দ শিক্ষার্থীদের পতাকা র্যালি
