‘ভালো উত্তর দিতে পারলে আপনিও জান্নাতে যেতে পারবেন’

by Masudul Kadir

নিজস্ব প্রতিবেদক :: জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের উদ্দেশে বলেন, মাননীয় মন্ত্রী, ভালো উত্তর দিতে পারলে আপনিও জান্নাতে যেতে পারবেন। বুধবার সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে প্রসঙ্গক্রমে তিনি এ কথা বলেন।

সংসদে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য শামীম কায়সার লিংকন বলেন, চারটি জেলার ১৯টি আসনের মধ্যে ধানের শীষ সংখ্যালঘু। মাননীয় স্পিকার, আমাদের এখানে অনেক মাননীয় সদস্য আছেন, যাদের এলাকা গারো পাহাড়ের পাদদেশে। আমাদের এলাকায় একটি কথা প্রচলিত আছে, আমাদের আসনটি নাকি জান্নাতের পাদদেশে। কেন বলে, জানি না।

বিজ্ঞাপন
banner

তিনি আরও বলেন, আমাদের ওখানের কাছাকাছি মহাস্থানগড়ে বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পানির (বিপিজিসি) একটি সাবস্টেশন আছে, এদিকে পলাশবাড়িতেও আছে। কিন্তু আমাদের গোবিন্দগঞ্জের অবহেলিত ৪ লাখ ৭০ হাজার ভোটার এবং প্রায় ৬ লাখ অধিবাসীর জন্য বিপিজিসির কোনো সাবস্টেশন নেই। এর ফলে আমাদের এখানকার কোচাশহর হোসিয়ারি শিল্পের প্রায় ২ হাজার ক্ষুদ্র শিল্পপ্রতিষ্ঠান ব্যাহত হচ্ছে। গতকালও ঝড়-বৃষ্টির কারণে প্রায় আট ঘণ্টার বেশি বিদ্যুৎ ছিল না।

তিনি বলেন, তাই আমি আমার মাননীয় বিদ্যুৎমন্ত্রী মহোদয়ের কাছে জানতে চাই, আমাদের এই কথিত জান্নাতের পাদদেশে, সংখ্যালঘু ধানের শীষের অবহেলিত গোবিন্দগঞ্জে একটি বিপিজিসি সাবস্টেশন করা হবে কি না।

সংসদ সদস্যের এ প্রশ্নের প্রেক্ষিতে স্পিকার বলেন, মাননীয় বিদ্যুৎমন্ত্রী, ভালো উত্তর দিতে পারলে আপনিও জান্নাতে যেতে পারবেন।

প্রশ্নের উত্তর দিতে দাঁড়িয়ে শুরুতেই জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী বলেন, মাননীয় স্পিকার, গোবিন্দগঞ্জ তো জান্নাতই হবে। সেখানে আমার নানাশ্বশুরের বাড়ি।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222