৯ বিদ্যুৎ উপকেন্দ্রের ১৪১ কোটির প্রকল্প অনুমোদন

নেসকোর বিদ্যুতকেন্দ্র আধুনিকায়ন

by Masudul Kadir

নিজস্ব প্রতিবেদক :: নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) এলাকায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার আধুনিকায়নের লক্ষ্যে নয়টি ৩৩/১১ কেভি এআইএস উপকেন্দ্র উন্নয়ন প্রকল্পে ১৪১ কোটি ৩৩ লাখ টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বুধবার (৮ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। একই বৈঠকে স্থানীয় সরকার বিভাগের একটি ভেরিয়েশন প্রস্তাবও অনুমোদন পায়।

বিজ্ঞাপন
banner

বৈঠক সূত্রে জানা গেছে, বিদ্যুৎ বিভাগের আওতাধীন ‘নেসকো এলাকায় নেটওয়ার্ক অবকাঠামো উন্নয়ন ও বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন’ প্রকল্পের অধীনে রংপুর অঞ্চলের ৯টি ৩৩/১১ কেভি এআইএস উপকেন্দ্রের নকশা প্রণয়ন, সরঞ্জাম সরবরাহ, স্থাপন, পরীক্ষণ এবং চালুকরণের কাজ বাস্তবায়ন করা হবে।

এ প্রকল্পের জন্য মোট ব্যয় ধরা হয়েছে ১৪১ কোটি ৩৩ লাখ ১৩ হাজার ৭৬ টাকা। কাজটি বাস্তবায়নের দায়িত্ব পেয়েছে অ্যাডেক্স করপোরেশন লিমিটেড (এসিএল) ও অ্যাডেক্স ইঞ্জিনিয়ারিং লিমিটেডের (এইইএল) যৌথ উদ্যোগ।

এদিকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) বাস্তবায়নাধীন ‘পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ (দ্বিতীয় পর্যায়)’ প্রকল্পের আওতায় পঞ্চগড়ের বোদা উপজেলার একটি সেতু নির্মাণ প্যাকেজের ভেরিয়েশন প্রস্তাবও অনুমোদন পেয়েছে।

প্রকল্পটির মূল চুক্তিমূল্য ছিল ১১০ কোটি টাকা। নতুন ভেরিয়েশন বাবদ ৬ কোটি ৯ লাখ ৩০ হাজার ৬১৯ টাকা যোগ হওয়ায় ব্যয় ৫ দশমিক ৫৪ শতাংশ বৃদ্ধি পেয়ে মোট চুক্তিমূল্য দাঁড়িয়েছে ১১৬ কোটি ৯ লাখ ৩০ হাজার ৬১৯ টাকা। কাজটি বাস্তবায়ন করবে ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222