125
চাঁপাইনবাবগঞ্জে মাদক আইনের একটি মামলায় লুসিয়ারা বেগম (৪৫) নামে এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত আসামি লুসিয়ারা সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের সরজন গ্রামের মৃত বেলাল উদ্দিনের মেয়ে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে জেলা ও দায়রা জজ হায়দার আলী খোন্দকার এই রায় দেন। এসময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আব্দুল ওদুদ জানান, ২০২৩ সালের ১ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের অভিযানে নিজ বাড়ি থেকে ২০৫ গ্রাম হেরোইনসহ আটক হন লুসিয়ারা।
এমএআর/
