মিরপুরে দেয়াল ধসে নিহত ও আহতদের ক্ষতিপূরণ দিতে হবে : শেখ ফজলে বারী মাসউদ

by Masudul Kadir

নিজস্ব প্রতিবেদক :: ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেছেন, গতকাল মিরপুরে টিসিবির পণ্য সংগ্রহের জন্য অপেক্ষমান ব্যক্তিদের ওপরে দেয়াল ধ্বসে যে মানুষরা নিহত হয়েছে তাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। আহতদের চিকিৎসার জন্য স্বাস্থ্যমন্ত্রী যে আশ্বাস দিয়েছেন তার পূর্ণ বাস্তবায়ন হতে হবে।

বুধবার (২৯ জুলাই ২০২৬) এক বিবৃতিতে অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ এই দাবী জানান।

বিজ্ঞাপন
banner

ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর উত্তরের সভাপতি আক্ষেপ করে বলেন, স্বাধীনতার এতো বছর পরেও টিসিবির পণ্যের জন্য মানুষের যে ব্যকুলতা তা আমাদের সামগ্রিক দারিদ্রতার নগ্ন প্রকাশ হয়ে আছে। রাষ্ট্র এখনো মানুষের নিরাপদ ও সাচ্ছন্দ খাবার নিশ্চিত করতে পারে নাই। পুষ্টিসম্মত খাবার দুরের কথা বেঁচে থাকার মতো খাবার জোগার করতেই নাগরিকদের সংগ্রাম করতে হয়। “কমমূল্যের খাবার সংগ্রহ করতে গিয়ে নাগরিকের মুত্যু” এই সংবাদ বাংলাদেশের সামষ্টিক ব্যর্থতার একটি উৎকট দৃষ্টান্ত হয়ে থাকবে।

অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেন, ২০১৪ সালে নির্মিত একটি দেয়াল ভেঙ্গে পড়ার অর্থই হলো, এখানে দুর্নীতি হয়েছে। ঢাকা সিটি কর্পোরেশন উত্তর বিষয়টি তদন্তের জন্য একটি কমিটি করেছে। আশা করি, এই তদন্ত কমিটির প্রতিবেদন আলোর মুখ দেখবে এবং সেই প্রতিবেদনের সুপারিশ অনুসারে দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222