ইরাকে সৌদি-মার্কিন হামলায় নিন্দা জানালো ইরান

by Masudul Kadir

আন্তর্জাতিক ডেস্ক :: ইরাকের সাতটি এলাকায় চালানো যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের হামলার নিন্দা জানিয়েছে ইরান। তেহরান এটিকে ইরাকের জাতীয় সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার বিরুদ্ধে স্পষ্ট আগ্রাসন বলে আখ্যা দিয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এই প্রাণঘাতী হামলা আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন এবং এটি যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী শাসনের যুদ্ধের পরিধি বাড়ানোর আকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

বিজ্ঞাপন
banner

বিবৃতিতে আরও বলা হয়, এই আগ্রাসী হামলায় একদল সম্মানিত ইরাকি নাগরিক শহীদ হওয়ায় আমরা গভীর সমবেদনা জানাচ্ছি। একই সঙ্গে ইরাকের সরকার ও জনগণের প্রতি ইসলামী প্রজাতন্ত্র ইরানের পূর্ণ সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করছি।

ইরান আরও অভিযোগ করেছে, যুদ্ধ উসকে দেওয়া যুক্তরাষ্ট্র সরকার ও তাদের আঞ্চলিক মিত্ররাই এই অপরাধমূলক, অমানবিক ও উসকানিমূলক কর্মকাণ্ডের বিপজ্জনক পরিণতির জন্য দায়ী থাকবে।

বুধবার (২৯ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও সৌদির যৌথ বিমান হামলায় শিয়া মিলিশিয়া জোট পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের ২০ জন যোদ্ধা নিহত এবং আরও ৩২ জন আহত হয়েছেন।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222