রাজনৈতিক দলকে দায়িত্বশীল আচরণ করতে হবে: মির্জা ফখরুল

by Fatih Work

ছোটখাটো দূরত্ব ভুলে সব রাজনৈতিক দলকে ভোটে অংশ নিয়ে আগামী জাতীয় নির্বাচন অর্থবহ করার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, রাজনৈতিক দলকে দায়িত্বশীল আচরণ করতে হবে, সব কর্মকাণ্ড সংসদমুখী করা উচিত।

শনিবার (১৮ অক্টোবর) দুপুরে পানি ভবনে পানি উন্নয়ন বোর্ডের জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারি ইউনিয়নের সাধারণ সভা ও সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
banner

তিনি বলেন, ঐতিহাসিক জুলাই সনদে বেশিরভাগ রাজনৈতিক দল স্বাক্ষর করেছে, এটা অনন্য ঘটনা। এতে রাজনীতি স্বচ্ছ ও গণতন্ত্র প্রাতিষ্ঠানিকভাবে উন্নত করতে সহযোগিতা করবে।

এ সময় মির্জা ফখরুল বলেন, আগামী নির্বাচনের মাধ্যমে প্রমাণ হবে দেশ কী উদারপন্থি রাজনীতির দিকে যাবে, নাকি অন্যদিকে যাবে।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222