মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনৈতিক দল ও শক্তিগুলোর মতপার্থক্যের কারণে জুলাইয়ের স্বপ্ন যেন বৃথা না যায়।
বুধবার (৯ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। অধ্যাপক ড. মাহবুব উল্লাহ ও তার সহধর্মিণী উম্মে সালমা লিখিত গ্রন্থগুলোর প্রকাশনা উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
বিএনপি মহাসচিব আরো বলেন, আমাদের মধ্যে মতপার্থক্য থাকবে। তবে সেই মতপার্থক্যের কারণে যেন আমাদের যে স্বপ্ন-আশা, এতগুলো ছেলে-মেয়ে যে আত্মহতি দিয়েছে- তাদের সেই স্বপ্ন যাতে বৃথা না যায়।
ড. মাহবুব উল্লাহর বই নিয়ে আলোচনার পাশাপাশি তার সঙ্গে অতীত স্মৃতিচারণ করেন মির্জা ফখরুল।
দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদারের উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির খান, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান প্রমুখ।
এআইএল/
