রাষ্ট্রপতির পদত্যাগকে স্বাগত জানাল ইসলামী আন্দোলন

by Fatih Work

৩৬নিউজ ডেস্ক: বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার (২৪ জুলাই) রাষ্ট্রপতির পদত্যাগের পর এক আনুষ্ঠানিক বিবৃতিতে দলের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান এই প্রতিক্রিয়া জানান।

বিবৃতিতে তিনি উল্লেখ করেন, ফ্যাসিবাদের পতনের পরপরই তার পদত্যাগ দেশবাসীর প্রত্যাশিত ছিল। তবে রাজনীতির নানা অভ্যন্তরীণ প্রেক্ষাপটের কারণে এতদিন তিনি বঙ্গভবনে অস্বস্তির কারণ হয়ে অবস্থান করছিলেন। অবশেষে তার এই পদত্যাগের মধ্য দিয়ে সেই অধ্যায়ের সমাপ্তি ঘটল।

বিজ্ঞাপন
banner

রাষ্ট্রপতির পদ ও ক্ষমতার ভারসাম্য নিয়ে আলোচনা করতে গিয়ে মাওলানা গাজী আতাউর রহমান বলেন, দেশের মর্যাদা ও পদক্রমের শীর্ষে অবস্থান করলেও সাংবিধানিক সীমাবদ্ধতার কারণে রাষ্ট্রপতি পদটি কার্যত নখদন্তহীন। এতে রাষ্ট্রের ক্ষমতার ভারসাম্য নষ্ট হয়েছে। তিনি আরও জানান, জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় রাষ্ট্রপতিকে আরও ক্ষমতায়িত করার বিষয়ে জোরালো দাবি উঠেছিল, যার কিছুটা প্রতিফলন জুলাই জাতীয় সনদেও দেখা গেছে। তাই পরবর্তী নতুন রাষ্ট্রপতি নিয়োগের ক্ষেত্রে এসব সাংবিধানিক ও রাজনৈতিক বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, ২০২৩ সালে তৎকালীন সরকারি দলের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন ৭৬ বছর বয়সী মো. সাহাবুদ্দিন। দুদিন ধরে নানা আলোচনার পর শুক্রবার (২৪ জুলাই) তিনি পদত্যাগ করেন।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222