রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে সাবেক সচিব ভূঁইয়া সফিক গ্রেপ্তার

by Fatih Work

সাবেক সচিব ভূঁইয়া মোহাম্মদ সফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

তিনি ২০১৫ সালে রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব ছিলেন। এর আগে ২০১৩ সালে পরিকল্পনা বিভাগের সচিব ছিলেন তিনি।

বিজ্ঞাপন
banner

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ভোরে পটুয়াখালীর কলাপাড়ার আনন্দলোক ইকো রিসোর্ট থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকায় আনা হয়।

প্রাথমিক তথ্যে জানা গেছে, রিটোর্সটি তার নিজের।

ডিএমপির যুগ্ম-কমিশনার (ডিবি-দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম সাবেক সচিব ভূঁইয়া মোহাম্মদ সফিকুল ইসলামকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিবি পুলিশ জানিয়েছে, শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। লতিফ সিদ্দিকী, আবু আলম শহীদ খানসহ অন্যদের সঙ্গে গোপন আঁতাতের বিষয়ে তথ্য পাওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222