‎শীতলক্ষ্যা নদীতে অস্ত্রসহ ডাকাত দলের সদস্য রাজু গ্রেফতার

by Masudul Kadir

নিজস্ব প্রতিবেদক :: নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের এক সদস্যকে গ্রেফতার করেছে কাঁচপুর নৌ পুলিশ ফাঁড়ি। এ সময় তার কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহারের উদ্দেশ্যে রাখা বিপুল সংখ্যক দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে দলের অন্য সদস্যরা পালিয়ে যায়। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
‎‎বুধবার (২৯ জুলাই ২০২৬) সকাল সাড়ে ৭টার দিকে শীতলক্ষ্যা নদীতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

‎গ্রেফতারকৃত হলেন— মো. রাজু আহম্মেদ।
‎‎নৌ পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র ডাকাত দল একটি পরিত্যক্ত বাড়িতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে সকাল ৮টার দিকে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে মো. রাজু আহম্মেদ নামে এক সদস্যকে হাতেনাতে আটক করা হয়। তবে তার সহযোগীরা পালিয়ে যেতে সক্ষম হয়।

‎গ্রেফতারকৃত রাজুর দেহ তল্লাশি করে প্লাস্টিকের থলে থেকে একটি কাঠের বাটযুক্ত ধারালো বাংলা দা, একটি প্লাস্টিকের বাটযুক্ত ধারালো চাইনিজ চাপাতি এবং একটি প্লাস্টিকের বাটযুক্ত কালো কভারসহ ছোরা উদ্ধার করা হয়। পরে স্থানীয় নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে বিধি মোতাবেক এসব আলামত জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজু ডাকাতির প্রস্তুতির বিষয়টি স্বীকার করেছে বলে জানিয়েছে নৌ পুলিশ। একই সঙ্গে সে পালিয়ে যাওয়া সহযোগীদের নাম-ঠিকানাও প্রকাশ করেছে।
‎‎কাঁচপুর নৌ পুলিশ ফাঁড়ি জানিয়েছে, গ্রেফতারকৃত আসামি ও তার পলাতক সহযোগীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি পলাতক ডাকাতদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন
banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222