সভাপতি-সম্পাদকসহ নিষিদ্ধ ছাত্রলীগের ১৯ নেতা-কর্মী বহিষ্কার মাভাবিপ্রবিতে

by hsnalmahmud@gmail.com

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) শাখা ছাত্রলীগের (নিষিদ্ধ) মোট ১৯ জন নেতা-কর্মীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর মধ্যে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ চারজনকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোহা. তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন
banner

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত বছরের ১৭ আগস্ট সাধারণ শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করা হয়। সেই প্রতিবেদনের আলোকে চলতি বছরের ২৬ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ৪৭তম শৃঙ্খলা বোর্ড বৈঠকে বহিষ্কারের সুপারিশ করা হয়। পরদিন ২৭ আগস্ট রিজেন্ট বোর্ডের ২৫০তম সভায় এ সিদ্ধান্ত অনুমোদন করা হয়।

আজীবন বহিষ্কৃতরা

ইএসআরএম বিভাগের শিক্ষার্থী ও মাভাবিপ্রবি ছাত্রলীগের সভাপতি মানিক শীল, অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ও সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, একই বিভাগের শাওন ঘোষ এবং পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. সাদিক ইকবালকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

মেয়াদী বহিষ্কার

৫ সেমিস্টার: পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রায়হান আহমেদ শান্ত।

৪ সেমিস্টার: রসায়ন বিভাগের শিক্ষার্থী মো. যোবায়ের দৌলা (রিয়ন) ও রানা বাপ্পি, গণিত বিভাগের শিক্ষার্থী সাখাওয়াত আহমেদ শুভ্র ও মো. আব্দুল্লাহ সরকার উৎস, অর্থনীতি বিভাগের খালেকুজ্জামান নোমান ও মো. আবিদ হাসান মারুফ, ব্যবস্থাপনা বিভাগের নাহিদ হাসান।

৩ সেমিস্টার: অর্থনীতি বিভাগের সুজন মিয়া ও মো. নাঈম রেজা, হিসাববিজ্ঞান বিভাগের জাহিদ হাসান ও মো. রিফাত হোসেন, সিপিএস বিভাগের ইমতিয়াজ আহমেদ রাজু ও ইমরানুল ইসলাম, পদার্থবিজ্ঞান বিভাগের মো. আনোয়ার হোসেন অন্তর।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, বহিষ্কারাদেশ কার্যকর থাকা অবস্থায় শাস্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ থাকবে।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222