সম্পর্ক জোরদার করতে কাবুল সফরে আমেরিকান দূত খলিলজাদ

by Fatih Work

দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের কাবুল সফর করেছেন আফগান বিষয়ক সাবেক বিশেষ দূত জালমে খলিলজাদ।

বুধবার (২২ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে আফগান পররাষ্ট্রমন্ত্রণালয়।

বিজ্ঞাপন
banner

বিবৃতিতে বলা হয়, সফরকালে খলিলজাদ আফগান পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকির সঙ্গে এক অনানুষ্ঠানিক বৈঠক করেন। বৈঠকে দুই পক্ষ আফগানিস্তান ও আমেরিকার মধ্যে সম্পর্ক সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেন।

বিবৃতিতে আরও বলা হয়, বৈঠকটি ছিল বন্ধুত্বপূর্ণ ও অনানুষ্ঠানিক পরিবেশে। সেখানে সহযোগিতার সুযোগ, কূটনৈতিক যোগাযোগ জোরদার করা এবং বিদ্যমান সমস্যাগুলোর যৌথ সমাধান খোঁজার বিষয়ে আলাপ হয়।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222