সিসা দূষণ রোধে রাজশাহীতে সচেতনতামূলক র‍্যালি

by Abid vs36

মো. রেজওয়ান (রাবি প্রতিনিধি): শিশুদের সিসা দূষণের ঝুঁকি থেকে সুরক্ষা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজশাহীতে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা পিওর আর্থের সহযোগিতায় আর্থ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (ইডিএফ)।

বৃহস্পতিবার নগরীর আলুপট্টি ও সাহেববাজার এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় সহযোগী হিসেবে অংশ নেয় ইকোনমিক্স আর্থ সোসাইটি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয় এবং প্রজেক্ট আর্থকেয়ার। সিসা দূষণ বন্ধ করি, সুস্বাস্থ্য ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করি—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত র‍্যালিতে প্রজেক্ট আর্থকেয়ারের সমন্বয়ক ও তাঁর দল, শিক্ষক-শিক্ষার্থী, পরিবেশকর্মী, সমাজকর্মী ও স্বেচ্ছাসেবীসহ প্রায় ৬০ জন অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীরা সিসা দূষণ বন্ধ হলে, বাড়বে শিশু বুদ্ধি-বলে স্লোগান দেন।

বিজ্ঞাপন
banner

আলোচনায় বক্তারা বলেন, বিশ্বে সিসা দূষণের ঝুঁকিতে থাকা দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, দেশের প্রতি ১০ জন শিশুর মধ্যে প্রায় ৪ জনের রক্তে অতিরিক্ত সিসার উপস্থিতি রয়েছে, যা শিশুদের মস্তিষ্কের স্বাভাবিক বিকাশ, বুদ্ধিমত্তা ও মনোযোগের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। দেয়ালের রং, খেলনা, অ্যালুমিনিয়ামের রান্নার পাত্র এবং সিসা-অ্যাসিড ব্যাটারির অনিয়ন্ত্রিত পুনর্ব্যবহার এ দূষণের প্রধান উৎস হিসেবে উল্লেখ করা হয়। অনুষ্ঠানে পিওর আর্থ বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মিতালী দাশ এবং ইডিএফের যুববিষয়ক উপদেষ্টা ফাইয়ায আনাম স্বনন শিশুদের ভবিষ্যৎ সুরক্ষায় সিসামুক্ত বাংলাদেশ গড়ে তুলতে যুবসমাজের অংশগ্রহণ ও সরকারি নজরদারি জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা নীতিনির্ধারকদের কাছে পাঁচ দফা সুপারিশ তুলে ধরেন। সুপারিশগুলো হলো, সিসাকে বিষাক্ত রাসায়নিক হিসেবে ঘোষণা করে সমন্বিত জাতীয় কৌশল ও আইন প্রণয়ন, শিশু ও গর্ভবতী নারীদের রক্তে সিসার মাত্রা নিয়মিত পরীক্ষা এবং ভোগ্যপণ্যের মান কঠোরভাবে নিয়ন্ত্রণ, অবৈধ ব্যাটারি রিসাইক্লিং বন্ধ করে বর্ধিত উৎপাদক দায়িত্ব (ইপিআর) কার্যকর করা, সিসা দূষিত এলাকা চিহ্নিত করে পরিবেশ পুনর্বাসন এবং দেশব্যাপী সিসা দূষণ প্রতিরোধে ব্যাপক জনসচেতনতা গড়ে তোলা।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222