খাগড়াছড়িতে ‘জুলাই শহীদ দিবস’ উদযাপিন

by Abid vs36

খাগড়াছড়িতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় ও গভীর শ্রদ্ধায় ‘জুলাই শহীদ দিবস’ পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে খাগড়াছড়ি সরকারি কলেজ প্রাঙ্গণে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

বিজ্ঞাপন
banner

পুষ্পস্তবক অর্পণ শেষে খাগড়াছড়ি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই আলোচনা সভায় সরকারি কর্মকর্তা, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী এবং সুধীজন অংশগ্রহণ করেন। আলোচনা সভায় বক্তারা জুলাই আন্দোলনের শহীদদের অভূতপূর্ব আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে বক্তারা শহীদদের আদর্শ ও চেতনা ধারণ করে দেশে গণতন্ত্র, ন্যায়বিচার এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222