হাদির ওপর গুলিবর্ষণ: শুটার ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কবির গ্রেপ্তার

by Fatih Work

র‍্যাবের গোয়েন্দা শাখার এক অভিযানে ওসমান হাদি হত্যাচেষ্টা মামলার মূল সন্দেহভাজন ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কবির গ্রেপ্তার হয়েছেন। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি দল কবিরকে গতকাল রাতে আটক করে।

সোমবার (১৫ ডিসেম্বর) রাতে র‌্যাব সদর দপ্তর থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন
banner

সংশ্লিষ্ট সূত্রে তথ্যমতে, গ্রেপ্তার কবির শুধু এই হত্যাচেষ্টার মামলায়ই নয়, ফয়সালের নেতৃত্বাধীন চক্রের অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের সাথেও জড়িত ছিলেন। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি এসব ঘটনা সম্পর্কে তথ্য দিয়েছে।

ধারণা করা হচ্ছে, কবিরের গ্রেপ্তারের ফলে হাদি হত্যাচেষ্টা মামলার তদন্তে বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা তৈরি হয়েছে। কবিরের কাছ থেকে পাওয়া সূত্র ধরে মামলাটির অন্যান্য শাখা ও সংশ্লিষ্টদের চিহ্নিত করতে সক্ষম হবে তদন্তকারীরা।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222