৯৫ শতাংশ পুরুষ দ্বিতীয় বিয়ে করতে আগ্রহী: পাকিস্তানি অভিনেত্রী

by Fatih Work

পাকিস্তানের জনপ্রিয় জ্যেষ্ঠ অভিনেত্রী সাইমা কুরেশি বলেছেন, দেশের প্রায় ৯৫ শতাংশ পুরুষ দ্বিতীয় বিয়ে করতে আগ্রহী।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ডেইলি জং সূত্রে জানা গেছে, সম্প্রতি এক পডকাস্টে অতিথি হিসেবে অংশ নিয়ে তিনি তার অতীতের বক্তব্যগুলোর পুনরাবৃত্তি করেন। এ সময় তিনি শুধু নারীর উপার্জন নিয়ে তার মতামত পুনর্ব্যক্ত করেননি, বরং পুরুষদের দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে প্রথম স্ত্রীর অনুমতি নেওয়া আবশ্যক নয় বলেও মন্তব্য করেন।

বিজ্ঞাপন
banner

সাইমা কুরেশি বলেন, পুরুষদের প্রেমের সম্পর্ক চালানোর শখ থাকে। তাই গোপনে অবৈধ সম্পর্কে জড়ানোর চেয়ে ভালো হবে যদি তারা দায়িত্ব নিয়ে দ্বিতীয় বিয়ে করেন।

তার ভাষায়, ‘একজন পুরুষের ভুল কাজের কারণে পুরো প্রজন্ম ক্ষতিগ্রস্ত হয়।’

তিনি আরও বলেন, ‘স্বামীর দ্বিতীয় বিয়ের জন্য প্রথম স্ত্রীর অনুমতি নেওয়ার দরকার নেই। ইসলামে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। পুরুষদের উচিত অন্যের অনুভূতি নিয়ে খেলা না করা, কারণ একদিন তাদের নিজের সন্তানও বড় হবে।’

অভিনেত্রীর দাবি, ৯৫ শতাংশ পুরুষ দ্বিতীয় বিয়ে করতে চান। তাই পরকীয়ার (এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার) পরিবর্তে পুরুষদের উচিত স্ত্রীকে আস্থায় নিয়ে বৈধভাবে বিয়ে করা। তবে স্ত্রী অনুমতি না দিলেও সেটি সমস্যা নয়।

সূত্র: ডেইলি জং।

অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222