দেবীদ্বারে বিদ্যুৎস্পর্শে মাদরাসা শিক্ষকের মৃত্যু

by Fatih Work

কুমিল্লার দেবীদ্বারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাফেজ রিমন (২৩) নামের এক মাদরাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। তিনি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার স্বল্পপশ্চিম পাড়ার মৃত আব্দুস সামাদের ছেলে ও দেবীদ্বার পৌর এলাকার সাইলচর ওমর ইবনুল খাত্তাব মাদরাসার শিক্ষক।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দুপুরে হাফেজ রিমন মাদরাসার ছাদে শুকাতে দেওয়া কাপড় আনতে যান। এ সময় ছাদের পাশ দিয়ে বয়ে যাওয়া ৩৩ কেবি বিদ্যুৎ লাইনের তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুস্পৃষ্ট হয়ে ছাদের ওপর ছিটকে পড়েন।

বিজ্ঞাপন
banner

মাদরাসার ছাদ থেকে ৩৩ কেবি বিদ্যুৎ লাইনের দূরত্ব ছিল খুব কাছে এবং কোনো নিরাপত্তা ব্যবস্থা না থাকায় দুর্ঘটনাটি ঘটে বলে জানায় স্থানীয়রা।

একপর্যায়ে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা শব্দ পেয়ে ছাদে উঠে দেখেন তাদের শিক্ষক সেখানে পড়ে আছেন। তাকে উদ্ধার করে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ বলেন, লাশ হাসপাতাল থেকে থানায় আনা হয়েছে।

মৃতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। পরিবারের সদস্যরা এলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222