জার্মানিতে কিশোরদের মদপান নিষিদ্ধের দাবি

by Nur Alam Khan

জার্মানির একটি সাম্প্রতিক সমীক্ষায় দেখা গেছে যে, প্রায় দুই-তৃতীয়াংশ জার্মান নাগরিক মনে করেন ১৪ বছর বয়সীদের অ্যালকোহল পান নিষিদ্ধ করা উচিত।

বর্তমানে জার্মানিতে ১৪ বছর বয়সী কিশোর-কিশোরীরা অভিভাবকের উপস্থিতিতে বিয়ার বা ওয়াইন পান করতে পারে।

বিজ্ঞাপন
banner

ফরসা এজেন্সি পরিচালিত এ সমীক্ষায় ১৮ থেকে ৭০ বছর বয়সী ১০০০ জন জার্মান অংশগ্রহণ করেছেন।

সমীক্ষায় অর্ধেকের বেশি জার্মান নাগরিক বিয়ার ও ওয়াইন কেনার বৈধ বয়স ১৬ থেকে বাড়িয়ে ১৮ করার পক্ষে মত দিয়েছেন।

জার্মানিতে বর্তমানে প্রায় ১৬ লাখ মানুষ অ্যালকোহল আসক্তিতে ভুগছেন এবং ডাক্তারদের সংগঠনগুলো দেশে অ্যালকোহল নিষিদ্ধ ও সেবন কমানোর নীতি প্রণয়নের দাবি জানিয়ে আসছে।

এআইএল/

 

 

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222