আগামী ২২-২৪ আগস্ট মালয়েশিয়া সফরে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। এনসিপির প্রধানের দায়িত্ব নেওয়ার পর তার প্রথম বিদেশ সফর এটি। দলটির ডায়াস্পোরা অ্যালায়েন্স –মালয়েশিয়া চ্যাপ্টারের আমন্ত্রণে এ সফর করছেন নাহিদ ইসলাম।
তিন দিনের এ সফরে নাহিদ ইসলাম প্রবাসী বাংলাদেশি, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক, মানবাধিকারকর্মী এবং বিভিন্ন পেশাজীবীর সঙ্গে মতবিনিময় ও নৈশভোজে অংশগ্রহণ করবেন। এছাড়াও বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়ার কর্মকর্তাদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সফরের অংশ হিসেবে একটি পাবলিক ইভেন্টে যোগ দিবেন নাহিদ ইসলাম। যেখানে মালয়েশিয়া প্রবাসী রাজনৈতিক নেতৃবৃন্দ, জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী, ছাত্রছাত্রী এবং প্রবাসী জনসাধারণের সঙ্গে মতবিনিময় করবেন।
এই সফরে গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের রাষ্ট্রগঠনে প্রবাসীদেরকে আরও কিভাবে সক্রিয়ভাবে সম্পৃক্ত করা যায় এবং জুলাইয়ের গণঅভ্যুত্থানে প্রবাসীদের অভিজ্ঞতা নিয়ে আলোচনা করবেন নাহিদ ইসলাম। আগামী ২৫ আগস্ট তার দেশের ফেরার কথা রয়েছে।
এআইএল/
