মো.আইয়ুব আলী
দিনাজপুরের পার্বতীপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে একটি খালে পড়েছে। এ দুর্ঘটনায় গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানসহ বাসে থাকা সব যাত্রী আহত হয়েছেন।
রোববার (২৪ আগষ্ট) সকালে পার্বতীপুর ফুলবাড়ী সড়কের আলোকঝাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি দ্রুতগতিতে আসার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় বাসটি সড়ক থেকে ছিটকে পাশের খালে গিয়ে উল্টে পড়ে।
দুর্ঘটনার পর স্থানীয়রা উদ্ধার কাজে অংশ নেন এবং আহতদের পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গুরুতর আহত কয়েকজনকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ ঘটনায় এলাকাবাসী মর্মাহত ও শোকাহত।
এনআর/
