শাপলা স্মৃতি সংসদের উদ্যোগে ৩০ আগস্ট ‘সম্মাননা ও সম্মিলনী ২০২৫’

by hsnalmahmud@gmail.com

শাপলা স্মৃতি সংসদের নির্বাহী কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আগামী ৩০ আগস্ট ২০২৫, শনিবার বিকাল ৪টা থেকে ঢাকার কাকরাইলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হবে ‘শাপলা কেন্দ্রিক বিভিন্ন কাজে অংশীজনদের সম্মাননা ও সম্মিলনী ২০২৫’।

সভায় জানানো হয়, ২০১৩ সালে নবী করিম ﷺ-কে অবমাননার প্রতিবাদে শাপলা চত্বরকেন্দ্রিক আন্দোলনের পরবর্তী সময়ে বিভিন্ন কাজে যাঁরা অবদান রেখেছেন, তাঁদেরকে এ অনুষ্ঠানে সম্মাননা প্রদান করা হবে।

বিজ্ঞাপন
banner

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শাপলা স্মৃতি সংসদের চেয়ারম্যান মাওলানা মুহাম্মাদ মামুনুল হক

এর আগে বাদ আছর অনুষ্ঠিত নির্বাহী বৈঠকে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সদস্য মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা আবুল হাসানাত জালালী।

এছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন নির্বাহী পরিষদের সদস্য মাওলানা হাসান জুনাইদ, মাওলানা ইলিয়াস হামিদী, মাওলানা এহসানুল হক, মাওলানা আদনান মাসউদ, মাওলানা আফসার মাহমুদ, মাওলানা সানাউল্লাহ খান, মাওলানা ইবরাহিম জামিল, মাওলানা জাকির হুসাইন, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা এহতেশামুল হক সাখী, মাওলানা মাহমুদুল হাসান সাগর, মাওলানা ফাতীহ মুহাম্মাদ সোলাইমান, মাওলানা আরিফুর রহমান, মুহাম্মাদ কামাল উদ্দীন ও ইমাম হুসাইন ইলাত।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222