জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বরিশালের আগৈলঝাড়া উপজেলার প্রধান সমম্বয়কারী মো. মাজহারুল ইসলাম মাদক মামলায় সাজাপ্রাপ্ত। পুলিশের পলাতক আসামির অনলাইন তালিকায় তার নাম রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে অভিযোগ,
গৌরনদী কলেজে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাথে তিনি জড়িত ছিলেন।
গত ২১ আগস্ট মাজহারুলকে প্রধান সমন্বয়কারী করে ২৫ সদস্যের আগৈলঝাড়া উপজেলা এনসিপির আহ্বায়ক কমিটি গঠিত হয়। পার্টির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক হাসানাত আব্দুল্লাহ কমিটি অনুমোদন দেন।
কমিটি প্রকাশের পরই মাজহারুল ইসলামের মাদক মামলায় সাজাপ্রাপ্ত হওয়ার বিষয়টি প্রকাশ পায়।
মো. মাজহারুল ইসলাম বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের চক্রিবাড়ি গ্রামের নিজামুল ইসলামের ছেলে।
পুলিশের পলাতক আসামির অনলাইন তালিকা আগৈলঝাড়া থানায় তার নাম রয়েছে। এতে দেখা যায়, ২০২০ সালের ১৩ জানুয়ারি আদালতের আদেশে মাদক মামলায় মাজহারুলকে সাজা দেয়া হয়েছে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানার মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এজাহারে অভিযুক্ত তিনি।
এআইএল/
