পিটিআই মহাসচিব সালমান আকরামের পদত্যাগ প্রত্যাখ্যান ইমরান খানের

by Fatih Work

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর প্রতিষ্ঠাতা ইমরান খান মহাসচিব সালমান আকরাম রাজার পদত্যাগপত্র গ্রহণ করেননি।

মঙ্গলবার (২৬ আগস্ট) ডেইলি পাকিস্তান সূত্রে জানা গেছে, আদিয়ালা কারাগারের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সালমান আকরাম রাজা জানান, ইমরান খান তার পদত্যাগ মেনে নেননি। তিনি আরও বলেন, ইমরান খানের নির্দেশে উপনির্বাচনকে কেন্দ্র করে পিটিআই-এর রাজনৈতিক কমিটির আজ সন্ধ্যায় আবারও বৈঠক অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন
banner

সালমান আকরাম রাজা জানান, বিরোধী দলীয় নেতা ওমর আইয়ুব এবং শিবলী ফারাজ এখনও দায়িত্বে রয়েছেন এবং তারা আদালতে নিজেদের মামলা পরিচালনা করছেন।

উল্লেখ্য, এর আগে গতকাল পিটিআই মহাসচিব সালমান আকরাম রাজা দলের পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন। তিনি বলেন, একটি ঘটনার কারণে তাকে স্পষ্ট সিদ্ধান্ত নিতে হয়েছে। তার ভাষায়, ‘আমার জীবন খোলা বইয়ের মতো, আমার কোনো কাজ নীতির বিরুদ্ধে নয়। আমার পরিবার আমার পাশে আছে।’

তিনি আরও বলেন, দলের ভেতর ও বাইরে থেকে নানান আক্রমণ সত্ত্বেও তিনি ধৈর্যের সঙ্গে সব সহ্য করেছেন, এতে তার কোনো আফসোস নেই। নিজের পূর্ণাঙ্গ আইনজীবী পেশা একপাশে সরিয়ে রেখে তিনি স্বেচ্ছায় অর্থনৈতিক অনিশ্চয়তা মেনে নিয়েছেন।

সূত্র: ডেইলি পাকিস্তান

অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান

এআইএল/

 

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222