কোটালীপাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি গ্রেপ্তার

by amirulislamluqman20@gmail.com

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি এবং আমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাফেজা বেগমকে (৬৬) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলার আমতলী ইউনিয়ন পরিষদের সামনে থেকে কোটালীপাড়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। তিনি উপজেলার গচাপাড়া গ্রামের মৃত আজিজ শেখের স্ত্রী।

বিজ্ঞাপন
banner

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৬ জুলাই কোটালীপাড়ায় ওয়াবদার হাট এলাকায় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সড়কে গাছ ফেলে বিক্ষোভ করে। এতে জনমনে আতঙ্ক সৃষ্টি হয় এবং যান চলাচলে বিঘ্ন ঘটে। এই ঘটনায় পুলিশ ১৫৫ জনকে নামীয় এবং প্রায় ১ হাজার ৫০০ জনকে অজ্ঞাত আসামি করে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করে।

এই মামলায় এখন পর্যন্ত মোট ৫৩ জন আসামিকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222