লন্ডনের আন্তর্জাতিক আর্মস ফেয়ারে ইসরায়েলকে আমন্ত্রণ জানাবে না ব্রিটেন

by Fatih Work

ব্রিটেন জানিয়েছে, আসন্ন লন্ডন আর্মস ফেয়ারে ইসরায়েলি সরকারি প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হবে না।

শুক্রবার (২৯ আগস্ট) ডেইলি জং সূত্রে জানা গেছে, ব্রিটিশ সরকারের এক মুখপাত্র বলেছেন, গাজা ইস্যু নিয়ে যুক্তরাজ্য ও ইসরায়েলের মধ্যে ক্রমবর্ধমান কূটনৈতিক টানাপোড়েনের কারণে ইসরায়েলি সরকারি কর্মকর্তাদের এই আয়োজনে আমন্ত্রণ জানানো হচ্ছে না।

বিজ্ঞাপন
banner

তবে মুখপাত্র আরও জানিয়েছেন, ইসরায়েলি প্রতিরক্ষা কোম্পানিগুলো চাইলে এই ইভেন্টে অংশগ্রহণ করতে পারবে।

উল্লেখ্য, লন্ডনে আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ১২ সেপ্টেম্বর পর্যন্ত চলবে আর্মস ফেয়ার।

সূত্র: ডেইলি জং

অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান

এআইএল/

 

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222