বাগদাদ থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু

by amirulislamluqman20@gmail.com

ইরাকের রাজধানী বাগদাদ থেকে আজ শনিবার মার্কিন সেনা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হওয়ার কথা রয়েছে। ইরাকি সূত্রগুলো আল-আরাবিয়াকে জানিয়েছে, এই পদক্ষেপ ইরাক ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপক্ষীয় চুক্তির অংশ হিসেবে নেওয়া হচ্ছে।

শুক্রবার (২৯ আগস্ট) পাওয়া তথ্য অনুযায়ী, মার্কিন বাহিনী প্রথমে রাজধানীর সবচেয়ে সংবেদনশীল ও সুরক্ষিত এলাকা গ্রিন জোন থেকে সরে যাবে। এই এলাকায় পশ্চিমা কূটনৈতিক কার্যালয়, সরকারি দপ্তর, বাগদাদ বিমানবন্দর এবং যৌথ সামরিক অভিযান কমান্ডের সদর দপ্তর অবস্থিত।

বিজ্ঞাপন
banner

সূত্র জানিয়েছে, ২০২৪ সালে স্বাক্ষরিত ইরাকি-মার্কিন চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রকে কুর্দিস্তান অঞ্চলে আরও এক বছরের জন্য কিছু সেনা রাখার অনুমতি দেওয়া হবে।

ইরাকি সরকার এর আগেও বহুবার জানিয়েছে, যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সন্ত্রাস দমন জোটের সেনা প্রত্যাহারের প্রথম ধাপ ২০২৫ সালের সেপ্টেম্বরেই সম্পন্ন হবে এবং দ্বিতীয় ধাপ ২০২৬ সালে শেষ হবে

বর্তমানে ইরাকে প্রায় ,৫০০ মার্কিন সেনা অবস্থান করছে। তারা মূলত জোটবাহিনীর অংশ হিসেবে ইরাকি সেনাদের প্রশিক্ষণ, পরামর্শ ও সহযোগিতা দিয়ে থাকে। ২০১৭ সালে আইএস (দায়েশ) পরাজয়ের পর এই সংখ্যা কমানো হয়েছিল।

তবে মার্কিন সেনাদের এই উপস্থিতি ইরাকের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী ও কয়েকটি রাজনৈতিক দলের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি করেছে। এর ফলে প্রায় এক বছর আগে বাগদাদ সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসে, যাতে যৌথ সামরিক মিশনের সমাপ্তি ঘটানো যায়।

সূত্র: আল আরাবিয়া

অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান

এআইএল/

 

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222