এআই দিয়ে তৈরি ভিডিও স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করবে ইউটিউব

by Masudul Kadir

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি বা সম্পাদিত ভিডিও স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করার নতুন ব্যবস্থা চালু করছে ইউটিউব। এ ব্যবস্থার আওতায় কোনো ভিডিওতে উল্লেখযোগ্য মাত্রায় এআই ব্যবহার করা হলে সেখানে সতর্কতামূলক লেবেল দেখানো হবে। তবে আপাতত এ সুবিধা শুধু ইউটিউবের মূল প্ল্যাটফর্মে পাওয়া যাবে, ইউটিউব কিডসে নয়।

ইউটিউব জানিয়েছে, অনলাইনে এআইনির্ভর ভিডিওর সংখ্যা বাড়তে থাকায় কনটেন্টের উৎস ও সত্যতা সম্পর্কে দর্শকদের আরও স্পষ্ট তথ্য দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে এ ধরনের ভিডিও নির্মাতাদের নিজ উদ্যোগে চিহ্নিত করতে হতো। নতুন ব্যবস্থায় লেবেল আরও দৃশ্যমানভাবে ভিডিওর শিরোনামের পাশে প্রদর্শিত হবে। ইউটিউব শর্টসেও ভিডিওর নিচে এআই লেবেল দেখা যাবে।

বিজ্ঞাপন
banner

এক ব্লগ পোস্টে প্রতিষ্ঠানটি জানিয়েছে, এআই লেবেল যুক্ত হওয়ার কারণে কোনো ভিডিওর সুপারিশ ব্যবস্থা বা আয় করার সুযোগে প্রভাব পড়বে না। দর্শকদের কাছে কনটেন্ট সম্পর্কে আরও স্বচ্ছ তথ্য পৌঁছে দেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য।

সম্প্রতি এআই দিয়ে তৈরি নিম্নমানের ভিডিও ও বিভ্রান্তিকর বিজ্ঞাপন নিয়ে সমালোচনার মুখে পড়েছে ইউটিউব। এসব কনটেন্ট নিয়ন্ত্রণে ইতোমধ্যে বিপুলসংখ্যক ভিডিও ও চ্যানেলের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে প্রতিষ্ঠানটি।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222