কাশ্মীরের স্বাধীনতাকামী নেতা সৈয়দ আলী গিলানীর চতুর্থ মৃত্যুবার্ষিকী আগামীকাল

by amirulislamluqman20@gmail.com

কাশ্মীরের সর্বদলীয় হুররিয়ত কনফারেন্সের নেতা সৈয়দ আলী গিলানীর চতুর্থ মৃত্যুবার্ষিকী আগামীকাল (১ সেপ্টেম্বর) পালন করা হবে।

রবিবার (৩১ আগস্ট) ডেইলি জং সূত্রে জানা গেছে, কাশ্মীর মিডিয়া সার্ভিস জানিয়েছে, এক বিবৃতিতে সর্বদলীয় হুররিয়ত কনফারেন্স গিলানীর আত্মত্যাগ ও সংগ্রামকে আগামীর প্রজন্মের জন্য এক উজ্জ্বল দিশারী হিসেবে অভিহিত করেছে।

বিজ্ঞাপন
banner

আগামীকাল নিয়ন্ত্রণ রেখার উভয় প্রান্তে এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থানরত কাশ্মীরিরা গিলানীর স্মরণে নানা কর্মসূচি পালন করবেন।

উল্লেখ্য, সৈয়দ আলী গিলানী ২০২১ সালের ১ সেপ্টেম্বর শ্রীনগরে নিজ বাসভবনে গৃহবন্দী অবস্থায় ইন্তেকাল করেন।

হুররিয়ত কনফারেন্স বিশ্বব্যাপী কাশ্মীরিদের প্রতি আহ্বান জানিয়েছে, তারা যেন কাশ্মীরি জনগণের আত্মত্যাগ ও ভারতীয় সেনাদের নিপীড়নের বিষয়ে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করতে সোচ্চার ভূমিকা পালন করেন।

সূত্র: ডেইলি জং

অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান

এআইএল/

 

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222