বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পূর্বঘোষিত রাজধানীতে মঙ্গলবারের র্যালি কর্মসূচি বাতিল করেছে বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জনদুর্ভোগের কথা বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানান তিনি।
সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাকায় যে র্যালি আয়োজনের সিদ্ধান্ত হয়েছিল, তা বাতিল করা হয়েছে৷ পরিবর্তে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হবে। এই কর্মসূচির আওতায় নগরীর নর্দমা, খাল, পুকুর ও নালা পরিষ্কার অভিযান কর্মসূচি নেয়া হয়েছে৷ নেতা-কর্মীরাই এই কাজ করবে।
তিনি বলেন, আমরা জনগণের কষ্ট বাড়াতে চাই না। রাজধানীতে প্রতিদিনই যানজট ও ভোগান্তি রয়েছে। তাই জনগণের দুর্ভোগ এড়াতে এবার র্যালি না করে বিকল্প কর্মসূচি নেয়া হয়েছে।
এআইএল/
