ইংল্যান্ডে ১৬ বছরের কম বয়সীদের জন্য এনার্জি ড্রিংকস নিষিদ্ধ

by Fatih Work

ব্রিটিশ সরকার ঘোষণা করেছে, ইংল্যান্ডে ১৬ বছরের কম বয়সী শিশু-কিশোরদের কাছে অতিরিক্ত ক্যাফেইনযুক্ত এনার্জি ড্রিংকস বিক্রি নিষিদ্ধ করা হবে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ইন্ডিপেন্ডেন্ট উর্দু সূত্রে জানা গেছে, বুধবার ঘোষিত পরিকল্পনায় বলা হয়েছে, এই সিদ্ধান্ত শিশুদের স্বাস্থ্য রক্ষার জন্য নেওয়া হয়েছে। ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রেটিং এক বিবৃতিতে বলেন, ‘দোকানগুলোতে শিশুদের কাছে এসব পানীয় বিক্রি বন্ধ করে আমরা ভবিষ্যতের জন্য একটি সুস্থ ও সমৃদ্ধ প্রজন্ম গড়ে তুলতে সাহায্য করছি।’

বিজ্ঞাপন
banner

গবেষণা তথ্য অনুযায়ী, ইংল্যান্ডে ১৩ থেকে ১৬ বছর বয়সী কিশোরদের এক-তৃতীয়াংশ নিয়মিত এনার্জি ড্রিংকস পান করে, যার মধ্যে কিছু পানীয়তে দুই কাপ কফির চেয়েও বেশি ক্যাফেইন থাকে।

সরকার জানিয়েছে, দেশের অধিকাংশ সুপারমার্কেট ইতিমধ্যেই স্বেচ্ছায় এ ধরনের পানীয় বিক্রিতে সীমাবদ্ধতা আরোপ করেছে।

বিশেষজ্ঞরা প্রশ্ন তুলেছেন, ‘যদি প্রতিদিন তাদের শরীরে ডাবল এসপ্রেসোর সমপরিমাণ ক্যাফেইন যায়, তবে আমরা কীভাবে আশা করতে পারি যে শিশুরা স্কুলে ভালো করবে?’

তারা আরও বলেন, ‘এনার্জি ড্রিংকস হয়তো নিরীহ মনে হতে পারে, কিন্তু এগুলো শিশুদের ঘুম, মনোযোগ ও স্বাস্থ্যের ক্ষতি করছে। আবার উচ্চ-চিনিযুক্ত সংস্করণ দাঁতের ক্ষতি ও স্থূলতার ঝুঁকি বাড়াচ্ছে।’

বর্তমান আইনে প্রতি লিটারে ১৫০ মিলিগ্রামের বেশি ক্যাফেইনযুক্ত পানীয়ের ওপর সতর্কীকরণ লেবেল থাকা বাধ্যতামূলক, যাতে স্পষ্ট বলা থাকবে এটি শিশুদের জন্য প্রস্তাবিত নয়।

সূত্র: ইন্ডিপেন্ডেন্ট উর্দু

অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান

এআইএল/

 

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222